কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্য

বাসযাত্রীদের নিরাপত্তা জোরদার করতে নয়া নির্দেশিকা জারি রাজ্যের

বাসযাত্রীদের নিরাপত্তা জোরদার করতে নয়া নির্দেশিকা জারি রাজ্যের

বিভিন্ন প্রান্তে যাত্রীবোঝাই বাসে অগ্নিকাণ্ডের একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে বাসযাত্রীদের নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ও বিস্তৃত নির্দেশিকা জারি করল রাজ্য পরিবহণ দফতর। সরকারি ও বেসরকারি—দু’ধরনের বাস পরিষেবার ক্ষেত্রেই এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানানো হয়েছে। অগ্নিনিরাপত্তা, বাসের রক্ষণাবেক্ষণ, নজরদারি এবং জরুরি পরিস্থিতিতে প্রস্তুতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই নির্দেশিকায়।

Sponsored

Sranchi In Article

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের সমস্ত রাজ্য পরিবহণ সংস্থাকে যাত্রী নিরাপত্তা ও সুরক্ষা সেল গঠন করতে হবে। এই সেলগুলি নিয়মিতভাবে নিরাপত্তা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করবে, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করবে এবং তা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করবে। একই সঙ্গে অগ্নিকাণ্ড ও সড়ক দুর্ঘটনা-সহ বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য একটি পূর্ণাঙ্গ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরি ও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই এসওপি কর্মীদের মধ্যে প্রচার করতে হবে এবং নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতা কর্মসূচি চালাতে হবে।

Sponsored

Merlin In Article

বেসরকারি যাত্রী পরিবহণের ক্ষেত্রেও অনুরূপ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পরিবহণ দফতর। প্রতিটি জেলায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির অধীনে যাত্রী নিরাপত্তা সংক্রান্ত আলাদা সেল গঠন করা হবে। পাশাপাশি পরিবহণ অধিকর্তার দফতরের তত্ত্বাবধানে বেসরকারি বাসগুলির জন্য একটি অভিন্ন এসওপি প্রস্তুত করা হবে, যাতে সব অপারেটরকে একই মানদণ্ড মেনে চলতে হয়।

Sponsored

Camelia In Article

নির্দেশিকায় বলা হয়েছে, নিয়মিত মক ড্রিল বাধ্যতামূলক করতে হবে এবং বাসের রক্ষণাবেক্ষণ ও ফিটনেস সংক্রান্ত নির্ধারিত সময়সূচি কঠোরভাবে মানতে হবে। বিশেষ করে যেসব বাসে ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট রয়েছে, সেগুলিকে আগুন লাগার ক্ষেত্রে বেশি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। এই ধরনের বাসের রক্ষণাবেক্ষণে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট করেছে দফতর। পর্যায়ক্রমে বাসে সিসিটিভি ক্যামেরা বসানোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রথম ধাপে দূরপাল্লার বাসগুলিকে এই ব্যবস্থার আওতায় আনার কথা বলা হয়েছে। রাজ্য পরিবহণ সংস্থার সব বাসে নিয়মিত অভ্যন্তরীণ নিরাপত্তা অডিট বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে, বেসরকারি বাসগুলির ক্ষেত্রে মোটর ভেহিকল ইন্সপেক্টরদের সহায়তায় পরিবহণ দফতর আকস্মিক অডিট চালাবে। নির্দেশ অনুযায়ী, প্রতিদিন অন্তত একটি করে বেসরকারি বাস প্রতিটি জেলায় পরীক্ষা করতে হবে। কোথাও ত্রুটি ধরা পড়লে সঙ্গে সঙ্গে ডিফেক্ট নোটিস জারি করা হবে।

Sponsored

Techno India In Article

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় ইলেকট্রিক কন্ট্রোল ইউনিটে শর্ট সার্কিটের যোগ পাওয়ায় রাজ্য পরিবহণ সংস্থাগুলিকে প্রয়োজনীয় প্রযুক্তিবিদ নিয়োগের প্রস্তাব পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। বেসরকারি অপারেটরদের ক্ষেত্রেও দক্ষ ও প্রশিক্ষিত কর্মীর মাধ্যমে বাস রক্ষণাবেক্ষণের উপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও ধাপে ধাপে পুরনো বাস বদলের পরিকল্পনার কথা বলা হয়েছে নির্দেশিকায়। নতুন বাস কেনার ক্ষেত্রে অগ্নিনির্বাপণ ব্যবস্থা-সহ আধুনিক সুরক্ষা সরঞ্জাম বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে চলাচলকারী বাসগুলিতে অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে হবে এবং চালক ও কন্ডাক্টরদের তা ব্যবহারের প্রশিক্ষণ দিতে হবে। পরিবহণ দফতরের দাবি, এই নির্দেশিকা কার্যকর হলে রাজ্যে বাসযাত্রীদের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়বে। অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা আগাম প্রতিরোধ করা যেমন সম্ভব হবে, তেমনই জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া যাবে বলেই মনে করছে প্রশাসন।

Sponsored

Shyam Sundar In Article

আরও পড়ুন- প্রভাব নেই মৌসমের দলবদলের: মালদহের বৈঠকে প্রচারের দিশা দিলেন অভিষেক

Sponsored

Probe In Article

_

 

_

 

_

 

_

 

_

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →