রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা নিয়ে মুখ্যসচিবের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেটে ৪ শতাংশ ডিএ-র ঘোষণা করা হয়। বাজেটের পর সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায় নিয়ে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, রায়ের কপি এখনও আমরা হাতে পাইনি। সেটা পড়ে দেখতে হবে। তাই ওই রায় নিয়ে আমরা এখনই কিছু বলতে চাই না। যে কমিটি গড়ার কথা বলা হয়েছে, তাতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিরা আছেন, কিন্তু পশ্চিমবঙ্গের কোনও প্রতিনিধি নেই। আমরাও মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছি। তাঁদের মতামত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করব।
বকেয়া ডিএ-জট কাটাতে উদ্যোগ, মুখ্যসচিবের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গড়ল রাজ্য
Sponsored

কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আর কোনও রাজ্যে পেনশন দেওয়া হয় না। পশ্চিমবঙ্গে যা পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। পেনশন বন্ধ করে দিলে আমার অনেক টাকা বেঁচে যেত। কিন্তু যাঁরা পেনশনের উপর নির্ভরশীল, তা হলে তাঁরা কী করবেন?
Sponsored

এর আগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ডিএ মামলার রায় ঘোষণা করে। রায়ে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দিতে বলা হয়েছে। বাকিটার জন্য একটি তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






