রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও জল্পনা। আর সেই জল্পনা আরও উসকে দিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র (Prosenjit Chatterjee) তৃষাণজিতের (Trishanjit Chatterjee) স্যোশাল মিডিয়া পোস্ট। সেখানে বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumder) ও বাবা প্রসেনজিতের সঙ্গে ছবি পোস্ট করে মিশুক লিখেছেন, “জয় শ্রী রাম”। ছবি মাসখানেক পুরনো হলেও, ভোটের আবহে সেটা পোস্ট করা ও ক্যাপশনে রাম নাম লেখা নিয়ে তুমুল জল্পনা সৃষ্টি হয়েছে। ছবির ব্যাকগ্রাউন্ডে আবার ‘অযোগ্য’ ছবির গান, ”যত ভাবি ভুলে যাব...”।
Sponsored

রবিবার পশ্চিমবঙ্গে বিধানসভার দিন ঘোষণা করেছে কমিশন। তার পর থেকেই বিভিন্ন জল্পনা, রাজনৈতিক সমীকরণের কথা ভাসছে বঙ্গ রাজনীতিতে। এই নির্বাচনই হত কয়েক বছরে প্রথম, যেখানে টলিউডের জেষ্ঠ্যপুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে প্রার্থী করা নিয়ে কোনও জল্পনা তৈরি হয়নি। হয়ত এতদিন জল্পনাকারীরা বুঝে গিয়েছেন, গায়ে দলীয় প্রতীক লাগতে দিতে চাননি বুম্বাদা। কিন্তু এই পরিস্থিতি পুত্র তৃষাণজিৎ ওরফে মিশুকের একটা পোস্ট ঘিরে তুমুল জল্পনা রাজনৈতিক মহলে।
Sponsored

রবিবার রাতে নিজের স্যোশাল মিডিয়া সুকান্ত মজুমদারের সঙ্গে ছবি পোস্ট করে “জয় শ্রী রাম” লেখেন তৃষাণজিৎ চট্টোপাধ্যায় (Trishanjit Chatterjee)। আর তা নিয়ে প্রবল জল্পনা রাজনৈতিক মহলে। যদিও এই ছবিটি পুরনো। পদ্মশ্রী পাওয়ার পরে তাঁকে শুভেচ্ছা জানাতে গত ৭ ফেব্রুয়ারি প্রসেনজিতের বালিগঞ্জের বাসভবন ‘উৎসব’-এ গিয়েছিলেন সুকান্ত মজুমদার। প্রসেনজিতের হাতে রামলালার প্রতিকৃতি ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তিনি। সেই সময় সুকান্তর সঙ্গে ছবি তোলেন মিশুক। সেই ছবি একমাস পরে পোস্ট করেন তিনি। আর এমন দিনে প্রসেনজিৎ-পুত্র ছবি পোস্ট করলেন, যেদিন বাংলায় বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল কমিশন। সঙ্গে তাঁর বাবা অভিনীত ছবির গান ”যত ভাবি ভুলে যাব...”। ফলে গেরুয়া শিবিরে মিশুকে যোগ দেওয়া নিয়ে এখন জল্পনা তুঙ্গে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






