বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee), কুণাল ঘোষদের (Kunal Ghosh)। 'প্রধান বিরোধী দল' হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও তাঁর সহযোগীদের। দুপুর দুটোয় বৈঠক শুরু হওয়ার কথা।
আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল
Sponsored

রাজ্যে নতুন সরকার গঠনের পর আগামী ১৮ জুন থেকে বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে। তার আগে প্রথা মেনে আজ সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। ডিএ কমিটির বৈঠকও রাখা হয়েছে এদিন। তাৎপর্যপূর্ণভাবে বিক্ষুব্ধ তৃণমূল বিধায়কদের চিঠি পাঠানো হলেও বালিগঞ্জের বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য কোনও চিঠি পাঠানো হয়নি। এর আগে দেখা গেছে নিজেদের "আসল তৃণমূল" বলে দাবি করা ঋতব্রত-সন্দীপনদের বিরোধিতায় বার বার সরব কুণাল, মামলা করেছেন শোভন দেব। সেই কারণেই কি তাঁদের অন্যায় ভাবে ব্রাত্য রাখা হচ্ছে বিধানসভায়? স্পিকারের সিদ্ধান্তে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। দুপুরে বৈঠক শুরু হওয়ার কথা। শেষ মুহূর্তে কোনও পরিবর্তন হয় কিনা বা নতুন করে কাউকে চিঠি পাঠানো হচ্ছে কিনা সেই খবরে নজর থাকবে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






