বিধানসভায় এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে সরকার পক্ষের আনা আলোচনার প্রস্তাব ঘিরে তৈরি হল আইনি জটিলতা। বৃহস্পতিবার এই বিষয়ে আলোচনার সম্ভাবনা তৈরি হলেও, শেষ পর্যন্ত আদালতের বিচারাধীন বিষয় হওয়ার কারণে তাতে অনুমতি দিলেন না অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সংসদীয় মহলে কিছুটা টানাপড়েন তৈরি হয়েছে।
এসআইআর জট বিধানসভায়! সভার রুলিংয়ে আটকে গেল আলোচনা
Sponsored

এ দিন রাজ্যপালের ভাষণের পর পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তাব পেশ করেন। অধ্যক্ষ প্রস্তাবটি পাঠ করতে দিলেও রুলিং দিয়ে জানান, বিষয়টি বর্তমানে দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন। সংসদীয় রীতি অনুযায়ী, আদালত যে বিষয়ের ফয়সালা করছে, তা নিয়ে বিধানসভার কক্ষে আলোচনা করা সম্ভব নয়।
Sponsored

অধ্যক্ষের এই সিদ্ধান্তে অবশ্য কিছুটা বিস্মিত বিরোধী শিবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, এ দিন সকালে বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকেও এসআইআর নিয়ে আলোচনার কথা জানানো হয়েছিল। সেই অনুযায়ী তাঁরা মানসিক প্রস্তুতি নিয়েই অধিবেশনে এসেছিলেন। যদিও সভার ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে অধ্যক্ষের সিদ্ধান্ত নিয়ে সরাসরি কোনও বিতর্কে জড়াতে চাননি বিরোধী দলনেতা। আপাতত এই আলোচনা স্থগিত হওয়ায় শাসক ও বিরোধী— উভয় পক্ষকেই বাজেট অধিবেশনের পরবর্তী কর্মসূচিগুলোতে নজর দিতে হচ্ছে।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






