কর্তব্যরত অবস্থায় লরির ধাক্কায় প্রাণ হারালেন এক সিভিক ভলান্টিয়ার। শনিবার গভীর রাতে হুগলির আরামবাগের জয়রামপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম উৎপল সিং (৩২)। এই ঘটনায় তাঁর পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
কর্মরত সিভিক ভলান্টিয়ারের মৃত্যুতে শোকের ছায়া আরামবাগে
Sponsored

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়রামপুর এলাকায় কালীপুজো উপলক্ষে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন তিন-চারজন সিভিক ভলান্টিয়ার। সেই সময় আরামবাগ থেকে তারকেশ্বরগামী একটি লরি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উৎপল সিংকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার চোটে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আরও পড়ুন: নাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীর
Sponsored

খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসেন উৎপল সিংয়ের পরিবারের সদস্যরা। হাসপাতালে পৌঁছন আরামবাগের এসডিপিও (SDPO) সন্দীপ নন্দী এবং আইসি (IC) সুরজিৎ চন্দ। পুলিশ জানিয়েছে, লরির চালককে ইতিমধ্যেই আটক করা হয়েছে। দুর্ঘটনার আসল কারণ জানতে সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






