শনিবারের সকাল থেকে অস্বস্তিকর গরম(Hot & Humid condition) দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) থেকে জারি করা সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আগামী ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী ৫ দিনে তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত ঊর্ধ্বমুখী হতে পারে! পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা রয়েছে। গরম থেকে বাঁচতে বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে দীর্ঘক্ষণ কাজ না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
Sponsored

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং উত্তর ওড়িশা উপকূলের ওপর থাকা একটি ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীও হতে পারে দু এক জায়গায়। যদিও উত্তরে আগামী এক সপ্তাহে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। শনিবার দুপুরের পর থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং ও জলপাইগুড়িতে। রবিবার বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে। যদিও তাতে গরম কমবে না।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






