ভাঙড়ের দক্ষিণ বাউরিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত শওকত মোল্লার (Saokat Molla) ১৪ দিনের এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত (Bankshall Court)। বৃহস্পতিবার দিনভর ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়কের সন্ধানে তল্লাশি চালানোর পর অবশেষে শুক্রবার রাতে সোনারপুরের কামালগাজি থেকে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার শওকতকে যখন আদালতের জন্য নিয়ে যাওয়া হয় সেই সময় তাঁকে দেখে এলোপাথাড়ি ডিম ছুড়তে থাকেন বিক্ষুব্ধরা। আদালত চত্বরে শোনা যায় "চোর চোর" স্লোগানও।
শওকতকে ১৪ দিনের NIA হেফাজত
Sponsored

এদিন সকালে প্রথমে হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় শওকতকে। সেখানেও তাঁকে ঘিরে স্লোগান চলতে থাকে। এদিন অভিযুক্তকে আদালতে পেশ করা হলে কেন্দ্রীয় সংস্থার তরফে আইনজীবী শ্যামল ঘোষ (Shyamal Ghosh) বলেন, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ মতো তদন্ত চলছে। বিস্ফোরণের ঘটনায় শওকতের ভূমিকার কথা কেস ডায়েরিতে উল্লেখ করা হয়েছে। এমনকি যিনি জখম হয়েছিলেন তাঁর বয়ানও রয়েছে। এরপরই তদন্তের সাথে শওকতের ১৪ দিনের হেফাজত চাওয়া হয়। প্রাক্তন বিধায়কের আইনজীবী বলেন, সংশ্লিষ্ট ঘটনার সময় বিধানসভার সদস্য ছিলেন শওকত। যিনি জেড প্লাস নিরাপত্তা পান তিনি এই ধরনের অপরাধ করতে পারেন এটা কি বিশ্বাসযোগ্য? দু পক্ষের সওয়াল জবাবের পর আগামী দু-সপ্তাহের জন্য অভিযুক্তের এনআইএ হেফাজত দেয় ব্যাঙ্কশাল কোর্ট।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






