লাদাখ মানেই চোখের সামনে ভেসে উঠে সুন্দর প্রাকৃতিক শোভা, নৈসর্গিক প্যাংগং লেক, সোনম ওয়াংচুকের কর্মতীর্থ। যেখানে যাওয়ার স্বপ্ন ভ্রমণপ্রেমীদের চিরন্তন-চিরকালীন। স্বপ্নের সেই লাদাখেই অনুষ্ঠিত হল 'প্যাংগং ফ্রোজেন লেক ম্যারাথন'(Pangong Frozen Lake Marathon)। চলতি মাসের ২৫ তারিখে এই ম্যারাথনে বাংলার মুখ উজ্জ্বল করলেন ঋত্বিক দাস(Ritwik Das )।
Sponsored

প্রথম বিশ্বের মতো ভারতেও সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তা অর্জন করছে ম্যারাথন। তবে সেটা নগরের রাজপথে পদক জয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। ম্যারাথন যে পরিবেশ সচেতনতার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে সেটা প্রমাণ করল লাদাখ।
Sponsored

প্রাক্তন ভারতীয় আইস হকি খেলোয়াড় চম্বা সেতানের উদ্যোগে এবং ভারতীয় সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই ম্যারাথন একাধারে একটি মর্যাদাপূর্ণ ক্রীড়া ইভেন্ট এবং অন্যদিকে লাদাখের হিমবাহ রক্ষার একটি পরিবেশগত পদক্ষেপ। ঋত্বিক দাস পেশাগতভাবে বণিক সভার প্রতিনিধি, ১৩৯ বছরের 'বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি' (BNCCI)-র অধিকর্তা । কিন্ত এখানেই তাঁর পরিচয় সীমাবদ্ধ নয়, তিনি পরিবেশপ্রেমীও।
Sponsored

বিশ্বায়নের ছোঁয়া লাগছে পাহাড়েও, পুজিঁবাদী বিশ্বায়নের কুফলে পাহাড়়ের পরিবেশ বিপন্ন হচ্ছে। ভূ-বৈচিত্র সংকটের মুখে পড়ছে। এই পরিস্থিতি পরিবেশপ্রেমীরা একত্রিত হয়েছেন, প্রতিবাদ আন্দোলনের নীতি নয় সচেতনতা বৃদ্ধিতে ম্যারাথনে পা মেলালেন দেশ-বিদেশের দৌড়বিদ থেকে পরিবেশপ্রেমীরা। এই ম্যারাথনে বাংলার প্রতিনিধি ঋত্বিক(Ritwik Das)।
Sponsored

নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ঋত্বিক বলেন, ১৫,০০০ ফুটেরও বেশি উচ্চতায় এবং মাইনাস ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে দৌড়ানো অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও, এই ম্যারাথন প্রমাণ করেছে যে ক্রীড়া অনুষ্ঠান কেবল প্রদর্শনী নয়, বরং পরিবেশ সংরক্ষণ এবং সংস্কৃতির বিকাশে এক শক্তিশালী মাধ্যম হতে পারে। এই অঞ্চলে সোনম ওয়াংচুকের মতো স্বপ্নদর্শীরা পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এবং মানুষের কল্যাণের সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্ক উপলব্ধি করাতে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
Sponsored

এর পাশাপাশি ঋত্বিক আরও বলেন, এই বছর লাদাখে স্বাভাবিকের তুলনায় কম তুষারপাত হয়েছে, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রকৃতি কীভাবে আমাদের জীবনযাত্রাকে প্রভাবিত করতে পারে। বাংলারও এমন উদ্যোগের প্রয়োজন যার মাধ্যমে জনমানসে পরিবেশগত সচেতনতা ছড়িয়ে দিতে পারে।
Sponsored

বাংলা জুডে় শীতকালে প্রতিটি শহরেই আয়োজিত হচ্ছে ম্যারাথন। এই বাংলার দার্জিলিং থেকে সুন্দরবন থেকে প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বজনীন, পরিবেশরক্ষার উদ্যোগে ম্যারাথনে পা মেলাক আরও অনেক ঋত্বিকরা।
-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






