সময়ের সঙ্গে বদলেছে রাজনীতির ভাষা। তেমনই বদলেছে রাজনীতির পথ চলার ধরণও। সেই পথে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের ডিজিটাল যোদ্ধারা যে কোনও অংশে কম যান না, তা বাংলার রাজনীতিতে সাম্প্রতিক সময়ে বারবার প্রমাণিত। বিরোধীদের কুৎসা থেকে শাসকদলের সাফল্য তুলে ধরতে নতুন পথ দেখাচ্ছে সেই ডিজিটাল বাহিনী। এবি টিম ফর মমতাদি-র অনুষ্ঠানে যোগ দিয়ে দলের শীর্ষ নেতৃত্ব একদিকে তাঁদের কাজের প্রশংসা করলেন। অন্যদিকে বর্তমান সময়ে কোন পথে লড়াই করতে হবে, তাও আবার স্পষ্ট করে দিলেন।
যে ভাষায় আক্রমণ সেই ভাষাতেই উত্তর: তৃণমূলের ডিজিটাল কর্মীদের বার্তা নেতৃত্বের
Sponsored

রবিবার সুজাতা সদনে এবি টিম ফর মমতাদি অনুষ্ঠানে কর্মীদের অনুপ্রাণিত করেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি তাঁদের প্রশংসায় বলেন, এই কন্টেন্ট ক্রিয়েটররা এত ভালো কাজ করছেন। প্রথমেই দর্শককে ধরে নিচ্ছেন। তারপর তাঁদের মগজে বিষয়বস্তু ঢুকিয়ে দেওয়া।
Sponsored

তবে কুণাল ঘোষের পরামর্শ নির্বাচনের আগে আরও তীক্ষ্ণ আক্রমণের পথে যেতে হবে এই ডিজিটাল কর্মীদের। তিনি পরামর্শ দেন, আরও পাল্টা আক্রমণ দরকার। এই দুমাস সৌজন্য দেখানো দরকার নেই। যে ভাষায় আক্রমণ আসবে সেই ভাষাতেই উত্তর হবে। এবার ওরা যে কুৎসার রাজনীতিতে যাচ্ছে, যারা বিলো দ্য বেল্ট বাংলাকে বাঙালিকে আক্রমণ করা হলেই ডিজে বাজবে।
Sponsored

অন্যদিকে সদ্য তৃণমূলে যোগ দিয়েই জনপ্রিয়তার শিখরে প্রতীক উর রহমান। তিনিও সুজাতা সদনে ডিজিটাল কর্মীদের উদ্বুদ্ধ করতে তিনি তুলে ধরেন হীরক রাজার দেশে-র তুলনা টেনে আনেন। তিনি জানান, বিজেপি যেভাবে আক্রমণ করছে তার সবথেকে বড় অস্ত্র সোশ্যাল মিডিয়া। হীরক রাজার দেশে-তে যেমন মগজাস্ত্র ছিল, তেমনই। আর একটি গল্প ছিল - ঠাকুরমশাইয়ের কাঁধে ছাগলের। সেখানে বারবার বলে ছাগলকেও কুকুর প্রমাণ করা হয়েছিল। একসঙ্গে অনেক মানুষ সত্যকে মিথ্যা বা মিথ্যাকে সত্য বলে আক্রমণ করলে তার পাল্টা জবাব না দিতে পারলে আমার ছাগলও কুকুর হয়ে যাবে।
Sponsored

সেই সঙ্গে প্রতীক তুলে ধরেন, লড়াই শুভেন্দুর বিরুদ্ধে না। লড়াই গরুর দুধে সোনা খুঁজতে যাওয়া দিলীপ ঘোষের বিরুদ্ধে না। লড়াইটা মতাদর্শের। তাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা নীতির বিরুদ্ধে। নাহলে ভবিষ্যৎ প্রজন্মকে উত্তর দেওয়ার মতো থাকব না আমরা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি রাজ্যের মানুষের জন্য, তাঁদের কথা বলতে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারেন, তবে আমরা কেন পারব না। দেশের আর কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী যা করতে পারেননি তা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন।
Sponsored

Sponsored

_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






