হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় চিত্রনাট্যকার ঋতম ঘোষাল (Renowned Script Writer Writam Ghoshal passed away)। পুরী থেকে ফেরার পথে রাস্তাতেই হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। কলকাতায় পৌঁছে তাঁকে তড়িঘড়ি ভর্তি করানো হয় হাসপাতালে। মঙ্গলবার রাত থেকে শারীরিক অবস্থার অবনতি হয়। বুধবার সকালে এল দুঃসংবাদ। বন্ধুর মৃত্যুর খবর নিশ্চিত করেন আরেক প্রখ্যাত চিত্রনাট্যকার শিবাশিস মুখোপাধ্যায়।
Sponsored

শিবাশিস এবং ঋতমের বন্ধুত্ব দীর্ঘদিনের। 'মহাপীঠ তারাপীঠ','কিরণমালা','দেবী চৌধুরাণী'র মতো হিট পৌরাণিক এবং ঐতিহাসিক ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছিলেন তিনি। ঋতমের মৃত্যুতে শোকার্ত টলিপাড়া। চৈতি ঘোষাল, রূপাঞ্জনা মিত্র, সোহন বন্দ্যোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায়, সোনালী চৌধুরী, অনিন্দিতা রায়চৌধুরী শোকপ্রকাশ করেছেন।
Sponsored

Sponsored

পৌরাণিক বা ঐতিহাসিক ধারাবাহিক লেখায় ঋতমের মুন্সিয়ানার কথা জানান অভিনেতা-পরিচালক অরিন্দম গঙ্গোপাধ্যায়। ছোটপর্দার এই প্রজন্মের 'বামা' সব্যসাচী জানান, স্পন্ডিলাইটিস এবং আর্থ্রাইটিসে খুব ভুগেছেন ঋতম। সুস্থ থাকতে দামি ইনজেকশন ব্যবহার করতে হত তাঁকে। তবু সবসময় হাসিমুখে দেখা যেত তাঁকে। বিখ্যাত চিত্রনাট্যকারের এভাবে অকালে চলে যাওয়া ইন্ডাস্ট্রির জন্য অপূরণীয় ক্ষতি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






