শনিবার সকাল থেকে রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি। শনিবার দিনভর দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস রয়েছে। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এদিন দুপুরের পরে বাংলা-ওড়িশা উপকূলের দিকে আরও এগিয়ে আসার সম্ভাবনা প্রবল। যে কোনও মুহূর্তেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি শুরু হতে পারে কলকাতায় (Kolkata Weather)। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের লাল সতর্কতা
কলকাতায় (Kolkata Weather) আজ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
Sponsored

মরশুমের প্রথম নিম্নচাপের জেরে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা (Red Alert) জারি হয়েছে। কমলা সতর্কতা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও হাওড়াতে। ৭ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় পর্যন্ত অতিভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে।উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






