- ১) সর্বাধিক ৫০০ জনকে নিয়ে নির্দিষ্ট রুটে শোভাযাত্রা করা যাবে।
- ২) কোনও ধরণের অস্ত্র ব্যবহার করা যাবে না।
- ৩) শোভাযাত্রা থেকে কোনও উস্কানিমূলক স্লোগান বা মন্তব্য করা যাবে না।
- ৪) সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অটুট থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
- ৫) বেলা ৩টে থেকে ৬ পর্যন্ত হবে এই শোভাযাত্রা।
- ৬) অংশগ্রহণকারীদের সচিত্র পরিচয় পত্র ডেপুটি পুলিশ কমিশনারকে জমা দিতে হবে।
- ৭) লিফলেট বিলি করে আগে থেকে প্রচার করতে পারবে বিশ্বহিন্দু পরিষদ।
- ৮)১৫ জন সংগঠনের সদস্যকে এই র্যালির দায়িত্ব নিতে হবে। আগে থেকে পুলিশকে তাদের ফোন নম্বর দিতে হবে।
- ৯) ফ্ল্যাগ, পিভিসি নেওয়া যাবে।শোভাযাত্রার সামনে এবং পেছনে পুলিশি নিরাপত্তা থাকবে।
- ১০) কোনও রকমের চিৎকার করা যাবে না। অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে পুলিশ ব্যবস্থা নেবে।
শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের
হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মিছিলে সর্বাধিক কতজন যেতে পারবেন এবং কত সময় ধরে মিছিল হবে তাও বেঁধে দিয়েছে উচ্চ আদালত। শর্ত লঙ্ঘন করা হলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য (Justice Sougata Bhattacharya)।
রামনবমীর মিছিলের উদ্যোক্তারা জানান কাজিপাড়ায় শোভাযাত্রা করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু শোভাযাত্রার জন্য যে রুট নির্ধারণ করা হয়েছিল তাতে আপত্তি জানায় পুলিশ। এরপরই তারা আদালতের দ্বারস্থ হন। বিচারপতির সৌগত ভট্টাচার্যের (Justice Sougata Bhattacharya) বেঞ্চ জানিয়ে দিয়েছে শান্তিপূর্ণভাবে রামনবমীর মিছিলে কোনও আপত্তি নেই। তবে বেশ কিছু শর্ত মানতে হবে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






