কেন্দ্রীয় শ্রমকোডের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ঢাক। সেই কর্মসূচির সমর্থনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে ধর্মতলা লেলিন মূর্তি থেকে শিয়ালদহ স্টেশন মার্কেট কমপ্লেক্স পর্যন্ত মিছিল (Rally) হল মঙ্গলবার বিকেলে।
কেন্দ্রীয় শ্রমকোডের বিরুদ্ধে দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে মিছিল
Sponsored

বিজেপি সরকার রাজ্যের সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট ও এরাজ্যে শিল্প ধর্মঘট ডেকেছে CITU। নেতৃত্বের কথায়, শ্রম কোড চালু করে শ্রমিকদের কাজের জন্য নির্ধারিত সময় ১২ ঘণ্টা করতে চাইছে কেন্দ্রের মোদি সরকার। নতুন আইনে শ্রমিকদের সামাজিক সুরক্ষার নির্ধারণ নেই। আহত বা মৃত্যু হলে তার পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থাও নেই। পুরোনো আইনগুলিকে তুলে দিয়ে মালিকদের স্বার্থে শ্রমিক শোষণ করতে আইন এনেছে কেন্দ্রের বিজেপি সরকার। সেই আইন যাতে কার্যকর না হয় তাই জন্য ধর্মঘট বলে মত বাম শ্রমিক সংগঠনের। এইবারে রোখা না গেলে শ্রমিকদের আর কোনও অধিকার সুরক্ষিত থাকবে না- বলে জানাচ্ছে তারা।
Sponsored

কেন্দ্রীয় শ্রমকোডের বিরুদ্ধে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে এদিন কলকাতার রাজপথে মিছিল হয়। তবে বিষয় যাই হোক না কেন এ রাজ্যে কর্মনাশা বনধের বিরোধী রাজ্য সরকার। জনবিরোধী কেন্দ্রীয় আইনের বিরোধিতা করলেও ধর্মঘটের অচলায়তনে বিশ্বাসী নয় তৃণমূল সরকার। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারের ডাকা ধর্মঘট রাজ্য প্রশাসন কীভাবে মোকাবিলা করে এখন সেটাই দেখার।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






