বাংলার উন্নয়নের সঠিক কাণ্ডারি হয়ে উঠতে পারবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমন বার্তাই দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম দিল্লি সফরে শুভেন্দু। বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শুক্রবার সকালেই পৌঁছে যান রাজনাথের সঙ্গে দেখা করতে। দুজনের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে সেই সম্পর্কে কিছু জানা না গেলেও, বৈঠক শেষে শেষে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুর সঙ্গে ছবি পোস্ট করে প্রতিরক্ষামন্ত্রী লেখেন, “বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হল। রাজনৈতিক অভিজ্ঞতায় ভরপুর একজন ব্যক্তি তিনি। শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছনোর লক্ষ্যে কাজ করবেন বলেই আমি আত্মবিশ্বাসী।”
মুখ্যমন্ত্রী শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট রাজনাথের
Sponsored

শুক্রবার দিনভর দিল্লিতে একগুচ্ছ কর্মসূচি রয়েছে শুভেন্দুর। প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকের পর তিনি চলে যান রাষ্ট্রপতি ভবনে।এদিন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও নীতিন নবীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পর বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠক হতে চলেছে। রাজনৈতিক এবং প্রশাসনিক দিক থেকে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






