- • রবিবার- সোমবার:- বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়াতে।
- • মঙ্গলবার:- বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমে শিলাবৃষ্টি। ৫০-৬০ কিলোমিটার গতিবেগে ঝড় ও সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা।কলকাতা-সহ বাকি সব জেলাতেই ঝড়বৃষ্টি হবে।
- • বুধবার:- পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনায় ঝড়বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ৫০-৬০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। ঝড় হতে পারে কলকাতাতেও।
- • বৃহস্পতিবার:- রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা।
রবিবারের সকালে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি (Rain and Thunderstorm alert) শুরু হতে পারে। হুগলি, নদিয়ার পর রাজ্যের আট জেলায় দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে। গত কয়েকদিনের তীব্র দাবদাহের পর আজ থেকে রাজ্যে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। ঝড়-বৃষ্টি চলবে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও। পাহাড়ি এলাকায় শিলাবৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের দফতরের থেকে সৌরিশ বন্দ্যোপাধ্যায় (Sourish Banerjee) জানিয়েছেন আগামী ৭-৯ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গে কম বেশি ঝড়বৃষ্টির দাপট চলবে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






