- • রবিবার - বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। উত্তরের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে মাঝারি বৃষ্টি হবে।
- • সোমবার - বৃষ্টির সম্ভাবনা বাড়বে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলিতে। পাশাপাশি পার্বত্য জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার বৃষ্টি ভিজবে।
- • মঙ্গল এবং বুধবার - দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হোলির দিনে সর্বনিম্ন তাপমাত্রার বড় পরিবর্তন না হলেও রোদের তেজ ভালোই অনুভব করা যাচ্ছে। বুধবার সকাল থেকেই উর্ধ্বমুখী উষ্ণতা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। এর মাঝেই আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস, রবিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি (Rain Forecast) হবে দক্ষিণবঙ্গে। উত্তরেও বর্ষণের পূর্বাভাস রয়েছে। অর্থাৎ বসন্তে ফের বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পূর্ব অসমের উপর রয়েছে ঘূর্ণাবর্ত।জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাতে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার পূর্বাভাস উত্তর-পশ্চিম ভারতে। ফলে এই উইকেন্ড থেকেই হাওয়া বদল টের পাওয়া যাবে। চলতি সপ্তাহের রবিবার থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতার সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এক ঝলকে দেখে নেওয়া যাক কবে কোথায় বৃষ্টি হতে পারে:-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






