তৃণমূল কংগ্রেসের নির্দেশে কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জানান, "অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আপাতত দলের সাংগঠনিক বিষয়ের দিকে বাড়তি গুরুত্ব দিতে। সেই নির্দেশ মেনেই এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।"
দলের নির্দেশে কোচবিহার পুরসভার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন রবীন্দ্রনাথ ঘোষ
Sponsored

কোচবিহারের নয়টি বিধানসভায় সব আসনেই যাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে সেজন্যই আপাতত রবীন্দ্রনাথ ঘোষ দলীয় সাংগঠনিক কাজে নিজেকে ব্যস্ত রাখবেন বলে জানিয়েছেন। প্রায় মাস দুয়েক আগে রাজ্যের তরফ থেকে রবীন্দ্রনাথ ঘোষকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছিল। তখন অবশ্য রবীন্দ্রনাথ ঘোষ তাঁর পদ থেকে পদত্যাগ করতে রাজি হননি। তবে এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে জট কাটল।
Sponsored

শনিবার রবীন্দ্রনাথ ঘোষ লিখিতভাবে জেলা প্রশাসনের কাছে তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তবে পরবর্তী কোচবিহার পুরসভার চেয়ারম্যান কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। শনিবার উন্নয়নের সংলাপ কর্মসূচী হয়েছে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে। সেই কর্মসূচীতে ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। কর্মসূচী শেষে তিনি সাংবাদিক দের এই সিদ্ধান্তের কথা জানান।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






