ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া সরকারী জিনিসের তালিকা সামনে আসতেই চক্ষু চড়কগাছ পুলিশের। রবিবার সকাল থেকেই প্রাক্তন বিধায়কের বাড়িতে চলছে তল্লাশি। উদ্ধার হয়েছে একের পর এক ত্রাণের সরঞ্জাম যেমন ত্রিপল, কম্বল। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তপনকে লক্ষ্য করে "চোর চোর" স্লোগান দেওয়া হয়। প্রথমে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় তাঁর বাড়ির রান্না ঘরের ভেতরে আরও সরকারি সামগ্রী রয়েছে। পুলিশ সেসব উদ্ধার করার পরই প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হয়।
বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক
Sponsored

রবিবার সকাল থেকেই তপনের বাড়ির সামনে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়। প্রাক্তন বিধায়ককে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা এক নাগাড়ে স্লোগান দিতে থাকেন। আপাতত পরিস্থিতি সামাল দিতে তপনের বাড়ির সামনে পুলিশি মোতায়েন রয়েছে।অন্যদিকে শনিবার রাতে কাটোয়া স্টেশন বাজার এলাকা থেকে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে পূর্ব বর্ধমান জেলা সাধারণ সম্পাদক তথা কাটোয়ার (Katwa) নেতা দিগন্ত পালকে (Diganta Paul)।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






