কলকাতা ৩৪°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্য

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে হুগলির (Hooghly) তারকেশ্বরে (Tarakeswar) পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদান এবং কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ। পাশাপাশি কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। আগামীকাল বিকেলে তারকেশ্বরে পৌঁছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী।

Sponsored

Sranchi In Article

তারকেশ্বরের সভা থেকে প্রায় ৫৯০ কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হবে। উদ্বোধন করা হবে হাওড়ার সাঁকরাইল-সাঁতরাগাছি (Sankrail-Santragachi in Howrah) লিঙ্ক লাইন প্রকল্পের। একই সঙ্গে হাওড়ায় ৩০০টি বেডের নতুন রেল হাসপাতাল এবং পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) হাউর-রাধামোহনপুরের (Haur-Radhamahanpur) মধ্যে একটি রেল ওভারব্রিজের (Overbridge) শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও ৪৯টি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে, যার মোট দৈর্ঘ্য ৩১৫ কিলোমিটারেরও বেশি। এই প্রকল্পগুলি গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

Sponsored

Merlin In Article

কৃষিক্ষেত্রেও একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা করবেন প্রধানমন্ত্রী। তাঁর হাত ধরেই পশ্চিমবঙ্গে চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এই প্রকল্পের আওতায় প্রায় ৫০ লক্ষ কৃষক এবং ১৪ লক্ষ হেক্টর কৃষিজমি বীমার সুরক্ষা পাবে। পাশাপাশি ডিজিটাল অ্যাগ্রিকালচার মিশনের (Digital Agriculture Mission) অংশ হিসেবে ‘অ্যাগ্রি স্ট্যাক’, প্রাকৃতিক চাষ সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনারও সূচনা হবে। পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ার ও ঝাড়গ্রাম এই প্রকল্পের আওতায় থাকবে। একই মঞ্চ থেকে পিএম কিষাণ প্রকল্পের আওতায় সারা দেশের ৯.৪৪ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা পাঠানো হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৪৫ লক্ষের বেশি কৃষক পাবেন ৯০০ কোটিরও বেশি টাকার আর্থিক সহায়তা।

Sponsored

Camelia In Article

মৎস্য ও পশুপালন ক্ষেত্রেও একাধিক পরিকাঠামোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে আধুনিক মৎস্যবন্দর, বীরভূমের সাঁইথিয়ায় (Sainthia, Birbhum) আধুনিক মাছের বাজার এবং নদিয়ার হরিণঘাটায় পূর্ব ভারতের প্রথম ছাগলের বীর্য উৎপাদন গবেষণাগার ও সিমেন ব্যাঙ্ক চালু হবে তাঁর হাত ধরে। এই প্রকল্পগুলি সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে উৎপাদন ও পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

Sponsored

Techno India In Article

এরপর ২১ জুন সকালে কলকাতার রেড রোডে (Red Road, Kolkata) দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। এ বছরের থিম ‘ইয়োগা ফর হেলদি এজিং’। হাজার হাজার মানুষের সঙ্গে যোগাভ্যাসে অংশ নেওয়ার পাশাপাশি ভাষণও দেবেন তিনি। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে (Syama Prasad Mukherjee Port) ভারতীয় নৌসেনার তিনটি স্বদেশে নির্মিত যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি (INS Dunagiri), আইএনএস সংশোধক (INS Sanshodhak) এবং আইএনএস অগ্রয় (INS Agray) দেশের উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সে (Garden Reach Shipbuilders & Engineers) নির্মিত এই জাহাজগুলির ৭৫ শতাংশেরও বেশি উপাদান দেশীয় এবং নির্মাণ প্রক্রিয়ায় ২০০রও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা যুক্ত ছিল। এই কর্মসূচির মাধ্যমে আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতারও একটি গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হবে।

Sponsored

Shyam Sundar In Article

আরও পড়ুন - প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Sponsored

Probe In Article

_

 

_

 

_

 

_

 

_

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →