কলকাতা ২৯°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্য

জ্বালানি সংকটে ভক্তদের অন্নসেবা বন্ধ বড়মা মন্দিরে, আদ্যাপীঠে বিকল্প ব্যবস্থা

জ্বালানি সংকটে ভক্তদের অন্নসেবা বন্ধ বড়মা মন্দিরে, আদ্যাপীঠে বিকল্প ব্যবস্থা

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভারত জুড়ে জ্বালানি সংকট। সরাসরি প্রভাব পড়েছে বাংলায়। তমলুকের বর্গভীমা মন্দির থেকে বাগবাজারে মায়ের বাড়ি (Mayer Bari, Bagbazar), দিঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) থেকে কলকাতার ইসকন - একের পর এক দেবস্থানে ভক্তদের ভোগ বিতরণ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সেই একই পথে হাঁটল নৈহাটির বিখ্যাত বড়মা মন্দির (Boro Maa Temple) । আগামী সোমবার অর্থাৎ ১৬ মার্চ থেকে মন্দিরে নিঃশুল্ক অন্নভোগ পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা করলো কর্তৃপক্ষ। যদিও ভক্তদের কথা মাথায় রেখে বিকল্প পদ্ধতি ভাবতে শুরু করেছে আদ্যাপীঠ মন্দির (Adyapeath Mandir) কর্তৃপক্ষ।

Sponsored

Sranchi In Article

শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতিধন্য দক্ষিণেশ্বরের অনতিদূরেই রয়েছে আদ্যাপীঠ মায়ের মন্দির। প্রত্যেকদিন কুপন কেটে বহু ভক্ত সেখানে বসে প্রসাদ গ্রহণ করতে পারেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের অপদার্থতায় যেভাবে এলপিজি সংকট তৈরি হয়েছে তাতে একের পর এক উপাসনালয় থেকে শুরু করে দেবস্থানে ভক্তদের প্রসাদ বিতরণে কাটছাঁট করা হচ্ছে। আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ অবশ্য বিষয়টিকে একটু অন্যভাবে ভাবতে চাইছে।এই প্রতিষ্ঠানে আবাসিক প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রী, বৃদ্ধ-বৃদ্ধা, বিধবা মহিলা ও সাধু-সন্ন্যাসীর জন্য প্রতিদিন দু’বেলা রান্না করতে হয়। কর্তৃপক্ষ বলছে ভোগ তৈরির পরিমাণ কমানো সম্ভব নয়। সে ক্ষেত্রে গ্যাসের পরিবর্তে ডিজেলের ইঞ্জিন দিয়ে রান্না করা যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। তবে এখনই আদ্যাপীঠ মন্দিরে ভোগ বিতরণ ও নরনারায়ন সেবা বন্ধ হচ্ছে না।

Sponsored

Merlin In Article

নৈহাটির বড়মা মন্দিরে সূচি অনুযায়ী সপ্তাহে তিন দিন অর্থাৎ সোম বুধ ও শুক্রবার গড়ে ৭০০ জন প্রসাদ পান। তার উপর শনি ও মঙ্গলবারে এই সংখ্যাটা ছাড়িয়ে যায় হাজারের বেশি। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কবে গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে তা নিয়ে কারোর কাছে কোনও স্পষ্ট ধারণা নেই। ফলে বাধ্য হই ভোগ বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে বড়মা মন্দির কর্তৃপক্ষকে। বড়কালী পূজা সমিতি ট্রাস্টের সম্পাদক তাপস ভট্টাচার্য (Tapas Bhattacharya) জানিয়েছেন, “গ্যাস সরবরাহ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এত বড় আকারে রান্না করা সম্ভব হচ্ছে না। তাই অনিচ্ছাসত্ত্বেও আগামী সোমবার (১৬ মার্চ ২০২৬) থেকে পরিষেবা আপাতত স্থগিত রাখতে হচ্ছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেই অন্নভোগ পরিষেবা ফের চালু করা হবে।”

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

-

 

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →