হুমায়ুন কবীরের( Humayun Kbir) উস্কানিমূলক মন্তব্য নিয়ে সোমবারই বিধানসভায় কড়া বিবৃতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikary)। মুখ্যমন্ত্রীর বার্তার পরই কড়া অ্যাকশন। আমতা জনতা উন্নয়ন পার্টির দুটি সভার আয়োজকদের গ্রেফতার করল পুলিশ । কাশীপুরের AJUP-র ২ অঞ্চল সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর বার্তার পর অ্যাকশন, হুমায়ুনের সভার আয়োজক গ্রেফতার
আমতা জনতা উন্নয়ন পার্টির দুটি সভার আয়োজকদের গ্রেফতার করল পুলিশ । কাশীপুরের AJUP-র ২ অঞ্চল সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।
Sponsored

রেজিনগর থানা এলাকা থেকে আমিনুল শেখ ও গোলাম মোস্তাফাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়ার দু জনের মধ্যে গোলাম শেখই হুমায়ুনের ওই সভার জন্য রেজিনগর থানা থেকে অনুমতি চেয়েছিলেন। আম জনতা উন্নয়ন পার্টির অঞ্চল সভাপতি গোলাম শেখ কে গতকাল রাত্রে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে শক্তিপুর থানা এলাকা থেকে আমজনতা উন্নয়ন পার্টির সহ-সভাপতি আনিসুর রহমানকে গ্রেপ্তার করল শক্তিপুর থানার পুলিশ। দু’জনকে আজ বহরমপুর জেলা আদালতে পেশ করা হবে।
Sponsored

রেজিনগর বিধানসভার উপ নির্বাচনের আগেই রেজিনগরের কাশীপুরের এক সভামঞ্চ থেকে বিজেপিকে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। ওই বিতর্কিত মন্তব্যে রেজিনগর এবং শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
Sponsored

ঘটনার সূত্রপাত গত শুক্রবার অর্থাৎ ২৬ জুন। ওইদিন রেজিনগরের কাশীপুর এলাকায় আমজনতা উন্নয়ন পার্টি এক জনসভার আয়োজন করেছিল। সেই সভা থেকে প্রকাশ্যে দলের বিধায়ক হুমায়ুন কবীর হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, 'শুভেন্দু অধিকারীকে বলেছি, মুর্শিদাবাদে আস্ফালন কম করতে বলুন। আমি যে দিন মুসলমানদের নিয়ে ময়দানে নেমে যাব, এমন স্যাটাভাঙা মার শুরু করব, পতাকা বওয়ার লোক থাকবে না, কত লোককে জেলে রাখতে পারে খাওয়াতে পারে দেখব।
Sponsored

আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ককে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, এনাফ ইজ এফাম, হুমায়ুন কবীরের বক্তব্য ক্ষতিকারক। হুমায়ুন কবীরের ব্যক্তিদের শিক্ষা দেওয়ার সময় এসেছে। দুটি এফআইআর করা হয়েছে। আপনাকে বেপরোয়া, লাগামছাড়া মন্তব্য করতে দেব না। দেশে আইনের শাসন আছে প্রমাণ করে দেব।আগে সভার আয়োজকদের ধরব, তারপর আপনার কাছে যাবো।
Sponsored

মুখ্যমন্ত্রী বক্তব্য পেশের ২৫ ঘণ্টাও কাটল না, দ্রুত অ্যাকশন নিল পুলিশ।
Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






