আরও এক এফআইআর দায়ের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে। এবার কালীঘাট থানায় (Kalighat police station) মোটর ভেহিক্যাল অ্যাক্ট লঙ্ঘন করার অভিযোগ উঠেছে।
নিরাপত্তারক্ষীদের বিপজ্জনকভাবে যাতায়াত! অভিষেকের নামে FIR
Sponsored

অভিষেকের গাড়ির পা-দানিতে দাঁড়িয়ে নিরাপত্তারক্ষীরা। এতে ট্রাফিক আইন ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ তুলে এই এফআইআর দায়ের হয়েছে। সমাজ মাধ্যমে বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছিল, দু’জন নিরাপত্তাকর্মী একটি গাড়ির ফুট বোর্ডে দাঁড়িয়ে অত্যন্ত বিপজ্জনকভাবে যাতায়াত করছেন। সেই ছবির ভিত্তিতেই এই অভিযোগ দায়ের করেছেন বাগুইয়াটির রাজীব সরকার নামে এক ব্যক্তি। এ ক্ষেত্রে ‘মোটর ভেহিকেলস অ্যাক্ট, ১৯৮৮’ অনুযায়ী ট্রাফিক আইন লঙ্ঘন করা হয়েছে।
Sponsored

মোটরযান আইন, ১৯৮৮-র ধারা ১২৩ ও ধারা ১৮৪-তে মামলা করা হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, নিরাপত্তার অজুহাতে এক্ষেত্রে আইনি ছাড় নেওয়া হয়েছে। ভিআইপি নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল অনুযায়ী, নিরাপত্তা কর্মীদের গাড়ির বাইরে ওইভাবে ঝুলে যাতায়াত করার অনুমতি নেই বলেও দাবি করা হয়েছে।
Sponsored

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সই জাল কাণ্ড এবং ডিজে মন্তব্য এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা রয়েছে। মামলা চলাকালীনই মঙ্গলবার তাঁর কালীঘাটের বাড়ির সামনে মোটরবাইক থামিয়ে হেলমেট পরা এক যুবক পাথর ছুড়ে জানলার কাচ ভেঙেছেন বলে অভিযোগ করেছেন অভিষেক। সামাজিক মাধ্যমে সেই ছবি পোস্ট করেছেন তিনি। কালীঘাট থানায় অভিযোগও দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্ণিত করার চেষ্টা করা হচ্ছে।
Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






