মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikary) কড়া বার্তার পরই অ্যাকশন পুলিশের। বাগনানে নিহত বিজেপি কর্মী( Bagnan Bjp Worker ) খুনের ঘটনায় গ্রেফতার এক। হাওড়া জেলা পুলিশ ও সিআইডির যৌথ অভিযানে শ্যামপুর থানা এলাকা থেকে শেখ সৈফুদ্দিন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মোট গ্রেফতারের সংখ্যা ১১।
Sponsored

গত ১৭ জুন বাগনানে খুন হন বিজেপি কর্মী প্রশান্ত দে(Prasanta Dey)। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গত ২১ তারিখ থেকে বিজেপি কর্মী খুনের ঘটনায় তদন্ত শুরু করে সিআইডি। খুনের ঘটনায় মোট ৫১ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছিল। এই ঘটনায় আগেই ১০ জন গ্রেফতার হয়েছিল। সেই সংখ্যা আরও বাড়ল।
Sponsored

Sponsored

পুলিশ সূত্রে খবর, ধৃত শেখ সৈফুদ্দিনের নাম ছিল এফআইআরের ৪৩ নম্বরে। এবার তাঁকে গ্রেফতার করা হল। এখনও খুনের ঘটনায় অধরা ৪০ অভিযুক্ত।
Sponsored

শনিবার প্রশান্ত দে-র পরিবারের সঙ্গে দেখা করতে হাওড়ার বাগনানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। নিহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী বলেন, ‘এত দিন আইনের শাসন ছিল না। শাসকের আইন ছিল। এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। যারা অভিযুক্ত, সিআইডি-কে বলেছি, সকলকে ধরতে হবে। এত দিন এটা হতো না। আইনে যা যা আছে তা হত না, আগামী দিনে তা হলে এই ধরনের জঘন্য কাজ করার আগে পা্ঁচবার ভাবতে হবে।’
Sponsored

এর আগে তামান্না খুনের ঘটনাতেও মুখ্যমন্ত্রীর বা্র্তার পরই কড়া অ্যাকশন নেওয়া হয়।
Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






