কলকাতা ৩৩°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্যখেলা

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন আর্থিক পরিকল্পনার ঘোষণা করলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামাণিক।

Sponsored

Sranchi In Article
নতুন ভাবে সাজিয়ে তোলা হবে ক্রীড়া পরিকাঠাম ।ন্যাশনাল স্পোর্টস অ্যাক্টকে মান্যতা দিতে চলেছে রাজ্য। ক্রীড়াজগতের মধ্যে অসামঞ্জস্যতা তৈরি হওয়ায় সেটা ভাঙাই এখন লক্ষ্য নতুন ক্রীড়া মন্ত্রীর। ১৫ বছর ধরে প্রতিভাধর খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য আর্থিক পুরস্কারে পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে ছিল বলে অভিযোগ করেন নিশীথ । অলিম্পিকে খেলোয়াড়দের জন্য সোনাজয়ীদের জন্য ২৫ লক্ষ টাকা দিত আগের সরকার।।এবার সেটা হবে ৮ কোটি টাকা । রুপোজয়ীদের জন্য ১৫ লক্ষ এর বদলে হবে ৬ কোটি টাকা । ব্রোঞ্জজয়ীদের জন্য ১০ লক্ষ পুরস্কারমূল্য ছিল এবার সেটা হবে ৪ কোটি টাকা। এশিয়ান গেমস:নতুন প্রস্তাব সোনা: ছিল ৭.৫ লক্ষ। হল ৫ কোটি টাকা। রুপো: ৪ কোটি,ব্রোঞ্জ ২ কোটি কমনওয়েলথ গেমসে ছিল সোনা জয়ীর ৫ লক্ষ হল ১.৫ কোটি। রুপো জয়ীর ক্ষেত্রে ৩ লক্ষ হল ৭৫ লক্ষ।ব্রোঞ্জ জয়ীদের ক্ষেত্রে ছিল ২ লক্ষ হল ৫০ লক্ষ। আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপদের আর্থিক পুরস্কার দিত না রাজ্য সরকার। এবার সেটা দেওয়া হবে।সোনাজয়ী: ২ কোটি,রুপো: ১.৫ কোটি, ব্রোঞ্জ: ১ কোটি জাতীয় গেমসে নতুন প্রস্তাব:সোনা: ৭ লক্ষ,রুপো: ৬ লক্ষ ,ব্রোঞ্জ: ৫ লক্ষ. শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদকজয়ীদের ডিএসপি লেভেলের চাকরির ব্যবস্থা করবে সরকার নতুন পরামর্শদাতা কমিটি গঠন। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জন্য আলাদা কমিটি গঠন। পরিকাঠামো উন্নয়নের জন্য। সঠিক প্রতিভার মূল্যায়ন করার জন্য জেলায় জেলায় খোঁজ করা হবে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে নিশীথ বলেন ,ক্রীড়াভূমি শুকনো মরুভূমি হয়ে আছে। ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট লাগু করার পাশাপাশি খেলো ইন্ডিয়া ও সাইয়ের তরফ থেকে পাঠানো প্রস্তাব অনুযায়ী কাজ করবে। সাই স্পোর্টস সেক্টরকে সাহায্য করবে। নতুন ভাবে সাজিয়ে তোলা হবে। অলিম্পিকে স্কেটিং একটি ইভেন্ট হিসেবে যুক্ত হয়েছে। রাজ্য জুড়ে স্কেটিং রিং নেই। দুটো স্কেটিং রিং একটি উত্তরবঙ্গ ও একটি দক্ষিণবঙ্গে করার আবেদন করেছি। একই সঙ্গে ক্রীড়া মন্ত্রী বলেন, সাঁতারের পরিকাঠামোর অভাব। প্রতিভাধররা রাজ্যের বাইরে। কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলেছি। মেডেল অ্যাচিভারদের টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমে অন্তর্ভুক্ত করব। হাই অলটিচ্যুড সুইমিং ট্রেনিং সেন্টারে পাঠাব। প্রয়োজনে বিদেশেও পাঠাতে পারি।ক্রীড়া মহোৎসবের আয়োজন হবে জেলায় জেলায়। মেগা ফাইনাল হবে কলকাতায়।জেলাগুলোতে স্পোর্টস ইনফ্রা ডেভলপমেন্টের জন্য শীততাপ নিয়ন্ত্রিত সুইমিং পুল করা হবে। বিশেষ কয়েকটি ইনডোর স্টেডিয়াম করার পরিকল্পনা করেছি। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অলিম্পিক স্তরের অ্যাথলেটিক ট্র্যাক বসানো হবে।। মেসি কান্ড নিয়ে নিশীথ বলেন, মেসি কাণ্ড পশ্চিমবঙ্গের ক্রীড়াজগতের কালো অধ্যায়। ফাইল ওপেন করেছি। তদন্ত করব। মানুষের কষ্টার্জিত অর্থে তারা মেসিকে দেখতে আসেন। পদপিষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা তৈরি হয়েছিল। প্রত্যেকের অর্থ ফিরিয়ে দিতে বলব।পিডব্লিউডিকে চিঠি দিয়েছি যুবভারতীর সামনেই বিদঘুটে মূর্তি সরানোর জন্য। সেখানে কোনও বিখ্যাত ফুটবলারের মূর্তি বসানো হবে। খেলাধুলাতে বিনিয়োগ নিয়ে ক্রীড়া মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে একনায়কতন্ত্র চলেছে। বড় বড় শিল্পপতিরাই চলে যাচ্ছিল। সেখানে কি করে ফুটবল ক্লাবে ইনভেস্ট করতে এগিয়ে আসবে। ফুটবল ক্লাবগুলো বড়বড় স্পনসর খুঁজে পাবে। পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া মন্ত্রনালয় পাশে থাকবে। ৩০ জুনের মধ্যে ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট লাগু করার কথা ভাবছে রাজ্য। _ _ _ _

Sponsored

Merlin In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →