- • ১৬ ডিসেম্বর, ২০২৫-এ প্রকাশিত খসড়া ভোটার তালিকায় যে সমস্ত উপভোক্তা অনুপস্থিত, স্থানান্তরিত, মৃতবা যাঁদের নাম দু’বার রয়েছে এবং পরবর্তীতে যাঁরা ফর্ম-৬ জমা দিয়ে নাম নথিভুক্ত করেননি।
- • রাজ্যে এসআইআর (SIR) চলাকালীন যে সমস্ত উপভোক্তার নাম কোনও বুথের সঙ্গে ম্যাপ করা যায়নি এবং শুনানির পর যাঁদের আবেদন বাতিল হয়েছে।
- • খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে তাঁদের জন্যও একই নিয়ম প্রযোজ্য।
- • অ্যাডজুডিকেশনের পর যে সমস্ত নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে।
- • বিধানসভা নির্বাচন চলাকালীন ‘ভোটার ইনফরমেশন স্লিপ’বিতরণের সময় যে সমস্ত উপভোক্তাকে অনুপস্থিত, মৃত বা স্থানান্তরিত হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, 'ভুয়ো' উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের
এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি নবান্নের (Nabanna)। আগামী ১৫ জুন ২০২৬-র মধ্যে ভুয়ো ও অযোগ্য উপভোক্তাদের রেশন কার্ড বাতিল করার সময়সীমা বেঁধে দেওয়া হল। খাদ্য দফতরের (The Department of Food and Supply Government of West Bengal) তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভোটার তালিকায় যাঁদের নাম বাদ পড়েছে বা তথ্যে অসঙ্গতি মিলেছে রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (RCMS) থেকে তাঁদের ডিজিটাল রেশন কার্ড (Dugital Ration Card) সংক্রান্ত সব ডেটা মুছে ফেলা হবে। অর্থাৎ এসআইআর পরবর্তী ভোটার তালিকায় নাম না থাকলে মিলবে না রেশন!
নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত উপভোক্তা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিরুদ্ধে ইতিমধ্যে ‘SIR’ ট্রাইব্যুনালে আপিল করেছেন কিংবা সিএএ (CAA) বা নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে আবেদন জমা দিয়েছেন, তাঁদের রেশন কার্ড এখনই বাতিল করা যাবে না। যতক্ষণ না পর্যন্ত আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ কার্ড সক্রিয় থাকবে। রেশন বাতিলের ক্ষেত্রে মূলত পাঁচটি ক্যাটাগরি চিহ্নিত করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক, কারা রেশন পাবেন না-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






