বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০ দিন আগে রাজ্যে আরও এক জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন সদন। কমিশনের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, ওড়িশা ক্যাডারের আইপিএস আধিকারিক সর্বণা বিবেক এম-কে পশ্চিমবঙ্গের জন্য পুলিশ পর্যবেক্ষক হিসেবে পাঠানো হচ্ছে। সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইনের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই নিয়োগ করা হয়েছে বলে জানানো হয়েছে।
ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক
Sponsored

কমিশন সূত্রে খবর, অবাধ ও নিরপেক্ষ ভোট সুনিশ্চিত করতে এবার নজিরবিহীন তৎপরতা নেওয়া হয়েছে। গত মাস থেকেই ভিনরাজ্যের দুঁদে আইপিএস আধিকারিকদের বাংলায় পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। বিহার, তেলেঙ্গানা, দিল্লি, পঞ্জাব এবং গুজরাত— এই পাঁচ রাজ্য থেকে ইতিমধ্যেই অন্তত ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক রাজ্যের বিভিন্ন প্রান্তে দায়িত্ব সামলাচ্ছেন। মূলত জেলাভিত্তিক বিন্যাসে তাঁদের এলাকা ভাগ করে দেওয়া হয়েছে যাতে স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর সরাসরি নিয়ন্ত্রণ বজায় রাখা যায়।
Sponsored

শুধুমাত্র পুলিশ স্তরেই নয়, প্রশাসনিক নজরদারিতেও কোনও খামতি রাখতে চাইছে না কমিশন। জানা গিয়েছে, রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য সমসংখ্যক অর্থাৎ ২৯৪ জন সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। অর্থাৎ, প্রতিটি কেন্দ্রের জন্য থাকছেন এক জন করে বিশেষ পর্যবেক্ষক।
Sponsored

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর কড়া নজর রাখা এবং ভোটগ্রহণের দিন কোনও রকম পক্ষপাতিত্ব বা কারচুপি রুখতেই এই বিশাল বাহিনী নিয়োগ করা হয়েছে। এই পর্যবেক্ষকদের হাতে বিশেষ ক্ষমতাও দেওয়া হয়েছে; তাঁরা চাইলে যে কোনও মুহূর্তে সরাসরি নির্বাচন কমিশনকে রিপোর্ট পাঠাতে পারবেন। ভোটের দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে এই ঘনঘন নিয়োগ এবং প্রশাসনিক রদবদল স্পষ্ট করে দিচ্ছে যে, বাংলার নির্বাচনে শান্তি ও স্বচ্ছতা বজায় রাখতে বিন্দুমাত্র ঝুঁকি নিতে নারাজ কমিশন।
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






