যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb) এবং জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallik) পদত্যাগের খবর আসে। এর কিছু সময় পর বিকেলের দিকে ইস্তফা দিলেন আরও এক প্রাক্তন বিধায়ক। এবার দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী (Narendranath Chakraborty)। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সভাপতি পদ ছাড়লেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক (Former TMC MLA)। যদিও সূত্রের খবর, আজ বিকেলে বিধানসভায় বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পরই তিনি ইস্তফা পত্র পাঠিয়েছেন দলের কাছে।
ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!
Sponsored

২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে পান্ডবেশ্বর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন নরেন্দ্রনাথ। ছাব্বিশের নির্বাচনেও একই দলের প্রতিনিধিত্ব করেন। রাজনীতিতে প্রবেশের আগে তিনি ECL-র কর্মী ছিলেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গত ১৩ জুন তাঁকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। ছয়দিন যেতে না যেতেই ইস্তফা দিলেন তিনি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






