কলকাতা ৩০°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্য

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি হওয়া মুখ্যসচিবের এই বিজ্ঞপ্তিতে সরকারি কাজে অপ্রয়োজনীয় ব্যয় কমানো, জ্বালানি সাশ্রয়, গণপরিবহণের ব্যবহার বৃদ্ধি এবং ডিজিটাল পদ্ধতির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত দফতর, জেলা প্রশাসন, বোর্ড, কর্পোরেশন, সরকারি সংস্থা এবং সরকারি অর্থপুষ্ট প্রতিষ্ঠানগুলিকে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।

গত ১৮ মে মুখ্যসচিবের দফতর থেকে জারি হওয়া নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, সরকারি কাজে এবার থেকে সর্বাধিক ভিডিও কনফারেন্স, ভার্চুয়াল বৈঠক এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে। প্রয়োজন অনুযায়ী ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর ব্যবস্থাও চালুর কথা বলা হয়েছে। একই সঙ্গে আধিকারিকদের অপ্রয়োজনীয় সফর কমানো, সরকারি কর্মীদের গণপরিবহণ, কারপুলিং এবং বৈদ্যুতিক যান ব্যবহারে উৎসাহ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নবান্নের এই নতুন নির্দেশিকায় সরকারি দফতরগুলিতে বিদ্যুৎ সাশ্রয় এবং শক্তি সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে পেপারলেস অফিস, ই-অফিস ব্যবস্থা কার্যকর করে অপ্রয়োজনীয় খরচ কমানোর ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি ‘স্বদেশি’ উদ্যোগকে উৎসাহ দিতে দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর কথাও বলা হয়েছে। সরকারি নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, টেকসই জীবনযাপন ও পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতে সচেতনতা বাড়াতে হবে। স্থানীয়ভাবে উৎপাদিত ভোজ্য তেল ব্যবহার, প্রাকৃতিক ও পরিবেশবান্ধব কৃষিপদ্ধতি গ্রহণ, বর্জ্য হ্রাস এবং প্রাকৃতিক সম্পদের দায়িত্বশীল ব্যবহারের ওপর জোর দিয়েছে সরকার।

এছাড়াও ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য প্রতিটি সরকারি দফতর এবং জেলা প্রশাসনকে পৃথক অ্যাকশন প্ল্যান তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে তাৎক্ষণিক, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পদক্ষেপের রূপরেখা, নির্দিষ্ট সময়সীমা এবং পরিমাপযোগ্য ফলাফলের উল্লেখ রাখতে হবে। আগামী ২২ মে-র মধ্যে সেই পরিকল্পনা মুখ্যসচিবের দফতরে জমা দিতে হবে। পাশাপাশি আগামী ১ জুলাই থেকে এই সংক্রান্ত মাসিক রিপোর্ট পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। সমস্ত অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব, সচিব এবং জেলাশাসকদের এই নির্দেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছে নবান্ন।

আরও পড়ুন- অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

_

_

Sponsored

Sranchi In Article

_

Sponsored

Merlin In Article

_

Sponsored

Camelia In Article

_

Sponsored

Techno India In Article

_

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →