হুগলির উত্তরপাড়ায় বন্ধ কারখানায় ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরী তার বন্ধুর সঙ্গে বন্ধ হয়ে যাওয়া হিন্দমোটর কারখানার ভেতরে যায়। সেখানেই দুই সঙ্গীকে নিয়ে উপস্থিত হন অভিযুক্ত। ব্ল্যাকমেল করে নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নাবালিকার বন্ধুকেও। পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যেই নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
বন্ধ হিন্দমোটর কারখানার পরিত্যক্ত আবাসনে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
Sponsored

এই ঘটনায় রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কে নিশানা করেছে। তাঁদের দাবি অভিযুক্ত নাকি শাসক দল ঘনিষ্ঠ। পাল্টা জবাব দিয়ে স্থানীয় তৃণমূল নেতা কালাচাঁদ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ এই ঘটনার সঙ্গে তাঁর দলের কোনও সম্পর্ক নেই।কড়া আইনি পদক্ষেপ করা হবে দোষীদের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস কাউকে কোন অপকর্ম করার কথা বলে না। ঘটনা তদন্ত শুরু হয়েছে, যে দোষী সে অবশ্যই শাস্তি পাবে।" পাশাপাশি টিউশন পড়ার নাম করে কেন বন্ধ কারখানার পরিত্যক্ত আবাসনে গিয়েছিল নাবালিকা ও তার সঙ্গী, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






