কলকাতা ৩০°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্য

বৃদ্ধার হয়ে ভোট নাবালকের! প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে তৃণমূল 

বৃদ্ধার হয়ে ভোট নাবালকের! প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে তৃণমূল 

বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার পর্বে বেনজির অনিয়মের অভিযোগ উঠল মহিষাদলে। এক দৃষ্টিহীন বৃদ্ধার ভোট তাঁর নাবালক নাতিকে দিয়ে দেওয়ানোর অভিযোগ উঠল খোদ প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে। শনিবার দুপুরে মহিষাদল বিধানসভার নাটশাল-২ গ্রাম পঞ্চায়েত এলাকার ১০৭ নম্বর বুথের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অনিয়মের প্রতিবাদে সরব হয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিষাদলের তৃণমূল প্রার্থী তিলক চক্রবর্তী।

Sponsored

Sranchi In Article

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, বর্তমানে বয়স্ক এবং বিশেষভাবে সক্ষমদের জন্য বাড়িতে গিয়ে ভোট নেওয়ার প্রক্রিয়া চলছে। সেই মতোই শনিবার ওই বুথের বাসিন্দা ৯৫ বছরের বৃদ্ধা দুর্গা দাসের বাড়িতে ভোট নিতে যান প্রিজাইডিং অফিসার মৌসুমী বেরা খাঁড়া ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বৃদ্ধার পরিবারের দাবি, বার্ধক্যজনিত কারণে দুর্গাদেবী চোখে দেখতে পান না। তাই বরাবরই তাঁর ছায়াসঙ্গী হিসেবে ভোট দেন পুত্রবধূ কল্যাণী দাস। অভিযোগ, এদিন কল্যাণীদেবী ভোট দিতে চাইলে তাঁকে বাধা দেন ভোটকর্মীরা। উল্টে বৃদ্ধার আট বছর বয়সি নাতিকে দিয়ে ভোট দেওয়ানো হয়।

Sponsored

Merlin In Article

এই খবর জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা বেশ কিছুক্ষণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘেরাও করে বিক্ষোভ দেখান। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, দুর্গাদেবী একনিষ্ঠ তৃণমূল সমর্থক। তাঁদের অভিযোগ, স্থানীয় বিডিও বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই এমন বেআইনি কাজ করিয়েছেন। তৃণমূল প্রার্থী তিলক চক্রবর্তীর কথায়, এটি সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি। বিডিও বিজেপির দালালি করছেন। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানিয়েছি।

Sponsored

Camelia In Article

যদিও যাবতীয় অভিযোগের মুখে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক নিরঞ্জন কুমার এক বিতর্কিত সাফাই দিয়েছেন। তাঁর দাবি, ‘কম্প্যানিয়ন ভোটার’ বা সহায়তাকারী হিসেবে ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তি অর্থাৎ নাবালকরা ভোট দিতে পারে। সেই নিয়মেই ওই বৃদ্ধার হয়ে নাবালক ভোট দিয়েছে। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঘাসফুল শিবির। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি তুলে প্রিজাইডিং অফিসারের শাস্তির দাবি জানিয়েছে তারা। দিনের শেষে মহিষাদলের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত জেলার রাজনৈতিক পরিবেশ।

Sponsored

Techno India In Article

আরও পড়ুন- হিম্মত থাকলে সামনে এসে লড়ুন, ব্যাকডোর দিয়ে এজেন্সি কেন? বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলনেত্রীর

Sponsored

Shyam Sundar In Article

_

Sponsored

Probe In Article

 

_

 

_

 

_

 

_

 

_

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →