ভোট দেওয়ার জন্য বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনে কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়াগামী ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেসে।
ভোট দিতে বাড়ি ফেরা হল না, চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের
Sponsored

রেল পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুমিত মাতব্বর(৩১)। বনগাঁর গোপালপুরে বাড়ি। ট্রেনটি খড়্গপুর স্টেশনে ঢোকার আগে সংরক্ষিত কামরার যাত্রী সুমিত হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পেটে অসহ্য যন্ত্রণার জন্য কামরার মেঝেতে পড়ে ছটফট করতে শুরু করেন তিনি। এরপর চলন্ত ট্রেনের মধ্যে কার্যত বিনা চিকিৎসাতেই ওইভাবে পড়ে থাকেন তিনি। পরিযায়ী শ্রমিকদের ভিড়ের চাপে ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। এরপর ট্রেনটি সাঁতরাগাছি স্টেশনে ঢোকার আগে সিগনাল না পেয়ে দাঁড়িয়ে যায়। ওই অবস্থায় ট্রেনটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার সময় ট্রেনের মধ্যে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ। পরে রেল পুলিশের পক্ষ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত অবস্থায় আনা হয়েছে বলে ঘোষণা করেন।
Sponsored

সাঁতরাগাছি জিআরপির পক্ষ থেকে মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বুধবার দেহটির ময়নাতদন্ত করা হয়েছে হাওড়ার পুলিশ মর্গে। চলন্ত ট্রেনের মধ্যে চিকিৎসারও কোনও ব্যবস্থা ছিল না বলে সরব হন মৃতের বাড়ির সদস্যরা। রেলের গাফিলতিতে এমন ঘটনা ঘটল বলে তাঁদের দাবি। এই ঘটনার তদন্ত শুরু করেছে সাঁতরাগাছি রেলওয়ে পুলিশ।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






