পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ আচরন বিধি (MCC) তুলে নিল নির্বাচন কমিশন (ECI)। যদি ব্যতিক্রম বাংলার ফলতা (Falta)। আগামী ২১ মে ওই বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন বাকি রয়েছে। তাই সেখানে এমসিসি বলবৎ থাকবে। বৃহস্পতিবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে চার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এ কথা জানানো হয়েছে।
Sponsored

গত ১৫ মার্চ ভোট ঘোষণা হয়েছিল পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে। ওই দিন থেকে আদর্শ নির্বাচনবিধি বলবৎ হয়ে যায়। এরপর ভোট প্রক্রিয়া শেষে ৪ মে ফল ঘোষণা হয়ে গেছে। এখন সব রাজ্যেই চলছে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি। বাংলার দ্বিতীয় দফা নির্বাচনে গত ২৯ এপ্রিল ফলতা বিধানসভা কেন্দ্রে (Falta Assembly) ইভিএম কারচুপির অভিযোগ ওঠে। এরপরই আগামী ২১ মে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন। ২৪ মে ফল ঘোষণা হবে। তাই আপাতত ওই কেন্দ্রের জন্য আদর্শ আচরণবিধি কার্যকর থাকবে। দেশের অন্যান্য কয়েকটি রাজ্য যেমন গুজরাট, মহারাষ্ট্র, কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে কয়েকটি আসনে উপনির্বাচন ছিল। সেখানেও এতদিন নির্বাচনী আচরণবিধি লাগু ছিল। সেখান থেকেও MCC প্রত্যাহার করল কমিশন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






