কলকাতা ৩০°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্য

হ্যাকিং না বজ্জাতি? ‘দুই ভাই’ শুধু চক্রান্ত করে, নকশালবাড়ি থেকে কমিশন-বিজেপিকে তোপ মমতার 

হ্যাকিং না বজ্জাতি? ‘দুই ভাই’ শুধু চক্রান্ত করে, নকশালবাড়ি থেকে কমিশন-বিজেপিকে তোপ মমতার 

ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে নকশালবাড়ির সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, হঠাৎ করেই কমিশনের ওয়েবসাইট থেকে বহু ভোটারের নাম উধাও হয়ে গিয়েছে। ‘হ্যাকিং’-এর যুক্তি সামনে আনা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “হ্যাকিং হয়েছে, না ইচ্ছাকৃতভাবে বজ্জাতি করা হচ্ছে—তার জবাব দিতে হবে। না হলে মানুষই জবাব দেবে।”

Sponsored

Sranchi In Article

মুখ্যমন্ত্রীর দাবি, এখনও পর্যন্ত সম্পূর্ণ অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়নি। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের পাশে দাঁড়াতে রাজ্যজুড়ে ক্যাম্প করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি বিনামূল্যে আইনি সহায়তাও দেওয়া হবে বলে জানান। তাঁর অভিযোগ, আধার কার্ড দেখিয়েও বহু মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ প্রসঙ্গে তিনি ‘দুই ভাইয়ের চক্রান্ত’-এর ইঙ্গিত করে বিজেপি ও কমিশনকে কটাক্ষ করেন।

Sponsored

Merlin In Article

সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দেন, ভোটচুরি রুখতে সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে। বিশেষ করে মহিলাদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা সামনে থেকে লড়াই করবেন, পুরুষরা পাশে থাকবেন। নিজের লড়াইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়েছি, লড়াই চালিয়ে যাব।”

Sponsored

Camelia In Article

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেন, প্রায় আট লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে বলে শোনা যাচ্ছে, যদিও সেই তালিকা প্রকাশ্যে আনা হয়নি। আদিবাসী, রাজবংশী এবং বাঙালিদের নাম বেছে বেছে বাদ দেওয়ার অভিযোগও তোলেন তিনি। তাঁর আশঙ্কা, এর পরবর্তী ধাপে এনআরসি চালুর মাধ্যমে মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চেষ্টা হতে পারে। যদিও তিনি স্পষ্ট জানান, তা হতে দেবেন না।

Sponsored

Techno India In Article

এ দিন নির্বাচন কমিশনের একটি চিঠিতে বিজেপির প্রতীকের উল্লেখ রয়েছে বলে অভিযোগ তুলে কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও কটাক্ষ করেন তিনি। বাংলার সম্প্রীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলা সব ধর্মকে নিয়ে চলে। বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী—সবই আমাদের উৎসব। রাম কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।”

Sponsored

Shyam Sundar In Article

প্রশাসনিক বদলি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, তাঁকে না জানিয়ে একাধিক আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে, যা প্রশাসনিক কাজে প্রভাব ফেলতে পারে। সভা শেষে রাজ্যের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পাঁচ বছরের শান্তির জন্য এক দিনের সতর্কতা দরকার। বাইরে থেকে কেউ এসে যাতে অনিয়ম করতে না পারে, তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে।”

Sponsored

Probe In Article

আরও পড়ুন - বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

_

 

_

 

_

 

_

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →