মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর দীর্ঘ মেয়াদের রেকর্ড শুধু ভাঙবেনই না, মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নজির গড়বেন যা দেশের আর কেউ স্পর্শ করতে পারবেন না। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ার এক জনসভায় দাঁড়িয়ে এই দাবিই করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর মতে, মমতার একের পর এক জনমুখী প্রকল্পের কারণেই বাংলার মানুষ দু’হাত তুলে তৃণমূলকে আশীর্বাদ করবেন এবং গতবারের চেয়েও বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় ফিরবে শাসকদল।
জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন মমতাই! ফুলিয়ার জনসভা থেকে চ্যালেঞ্জ কুণালের
Sponsored

এ দিন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূলের উদ্যোগে আয়োজিত এই সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। দিন কয়েক আগেই এই এলাকায় সভা করে গিয়েছেন শুভেন্দু অধিকারী। এ দিন কার্যত তার পাল্টা চ্যালঞ্জে ফুলিয়ার রাজপথ ভরিয়ে দেয় তৃণমূল কর্মীরা। সেই মঞ্চ থেকেই কুণাল ঘোষ বিজেপিকে কটাক্ষ করে বলেন, যে দল আমাদের ত্যাজ্য বা বাতিল নেতাদের ওপর ভরসা করে চলে, সেখানে পুরনো বিজেপি কর্মীদের কোনও মর্যাদা নেই। নিজেদের সম্মান রক্ষার্থেই মানুষ আর বিজেপিকে ভোট দেবেন না। রাজ্যের উন্নয়নের ধারা বজায় রাখতে তৃণমূলের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
Sponsored

এ দিনের সভায় কুণাল ছাড়াও উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি শংকর সিং, জেলা নেত্রী রিক্তা গুহ, বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক। সভায় এসআইআর-এ শ্রমিক মৃত্যু নিয়ে বিজেপির নীরবতাকেও তীব্র আক্রমণ করেন কুণাল। তাঁর অভিযোগ, মানুষের বিপদে বিজেপি নেতাদের কোনও সহানুভূতি থাকে না, তাঁরা কেবল রাজনীতি করতেই ব্যস্ত। দলীয় সভার পাশাপাশি এদিন শান্তিপুর স্টেডিয়ামে এবি কাপের উদ্বোধনও করেন কুণাল ঘোষ। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের আগে নদিয়ায় সংগঠনকে চাঙ্গা করতেই এই হাই-ভোল্টেজ সভার আয়োজন করা হয়েছিল।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






