''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মৌসুমী হাওয়ার মতই বদলে যাওয়া মৌসমকে তোপ দেগে তিনি বলেন, ‘‘মালদহের কোনও প্রতিনিধি লোকসভায় ছিল না বলে আমরা এই জেলার প্রতিনিধিকে রাজ্যসভায় পাঠিয়েছিলাম। অনেকদিন ছিলেন। ভোটের আগে তিনি অন্য দলে গিয়েছেন। তাতে আমার আপত্তি নেই। কিন্তু পলাতকদের মানুষ ক্ষমা করবে না। উনি তো ভোটে লড়ে সাংসদ হতে পারেননি। বিধায়কদের ভোটে জিতেছিলেন। আমার ভোটও পেয়েছিলেন। নিজে জীবনে রাজ্যসভায় যেতে পারিনি। এত সুযোগ পাওয়ার পরেও দলের বিরোধিতা ভোটের সময়! ভোট যেন না পায়।’’
‘'পলাতকদের ক্ষমা করবেন না'’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Sponsored

স্পষ্ট করেই এদিন মুখ্যমন্ত্রী জানান, “যে দলেই যান ভালো থাকুন। কিন্তু ভোটটা তাঁদের দেবেন না। তাঁরা তৃণমূল থেকে সব নিয়েছে, আর যুদ্ধের সময় পালিয়ে গেছে। লোকসভায় বিজেপি ও কংগ্রেসকে ভোট দেওয়া হলে বিধানসভাতেও কি তাঁদেরই ভোট দেওয়া হবে? তাহলে বাংলার মানুষের জন্য লড়াইটা কে করবে? আপনার ভোট নেই লড়াইটা কি করে করবেন? লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু কীভাবে পাবেন? শ্রমিকদের যখন অন্য রাজ্যে মারা হয় তখন তাঁরা কোথায় থাকেন? তৃণমূলের ওপর আস্থা রাখলে মানুষ ঠকবে না। কর্মীরাই দলের আসল সম্পদ। তাঁরাই দলকে বুক দিয়ে আগলে রাখেন।”
Sponsored

এরপরেই মমতা বলেন, ‘‘তৃণমূলকে ভোটটা দেবেন। অন্য দলকে ভোট দিলে আমি আপনাদের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখব না। উন্নয়ন চলবে তবে আমি খুব সেন্টিমেন্টাল। আমি অসম্মানিত বোধ করব। আর সম্পর্ক রাখব না। কংগ্রেস বা সিপিএমকে ভোট দিয়ে কী হবে? একটা আসন নিয়ে ওরা তো সরকার গড়তে পারবে না। গণতন্ত্রের বিরুদ্ধে আঘাতের প্রতিবাদে আমরা দিল্লি যাব। ভোটার তালিকায় নাম তোলার জন্য আমরা সব রকম সাহায্য করব। এসআইআর নিয়ে আমি মামলা করেছিলাম বলেই ২২ লক্ষ মানুষের নাম উঠেছে। নিজে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। আমরা সকলের ভোটাধিকার চাই।''উল্লেখ্য, মালতিপুরের সভা থেকে এদিন নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘‘নববর্ষে আপনাদের আম, আমসত্ত্বের উপহার যেন এবার তৃণমূল পায়।''
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






