শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে। একদিকে কেন্দ্রের অপশাসন, অন্যদিকে গরিবের জীবন-জীবিকাকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপি সরকার। পাশাপাশি রাজ্য সরকারের প্রতিহিংসাপরায়ণ রাজনীতি, লাগাতার নারী নির্যাতন, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ-সহ মাত্র এক মাসের মধ্যে একাধিক সিদ্ধান্তে মানুষ রুষ্ট। বিজেপির এই ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে লড়াই চলবে। কে সঙ্গে রয়েছে সেটা বড় কথা নয়, মানুষকে সঙ্গে নিয়ে এই লড়াই চালাবে তৃণমূল কংগ্রেস। প্রত্যেকটি নেতা-কর্মী হাতে হাত রেখে জোটবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে জোরদার লড়াই করবে, আত্মবিশ্বাসী নেত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন।
যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল
Sponsored

একইসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দলকে ফের ঢেলে সাজাতে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন। সেখানেই সিদ্ধান্ত হয় বর্ষীয়ান সাংসদ সৌগত রায় এবং জ্যোতিপ্রিয় মল্লিক জাতীয় কর্মসমিতিতে থাকবেন। এছাড়াও সৌগত রায় লোকসভায় সংসদীয় দলের বিশেষ উপদেষ্টার কাজ করবেন। উত্তর কলকাতার তৃণমূলের সভাপতি হয়েছেন বিধায়ক কুণাল ঘোষ। সংখ্যালঘু সেলের সভাপতি হয়েছেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। বিভিন্ন শাখা সংগঠন এবং জেলার সভাপতিদের নামের পূর্ণাঙ্গ তালিকাও দলের তরফে প্রকাশ করা হবে।
Sponsored

তৃণমূল কংগ্রেসের যুব সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। সঙ্গে মৃত্যুঞ্জয় পাল, তীর্থঙ্কর ঘোষ-সহ পাঁচ জনের অস্থায়ী কোর কমিটি তৈরি করা হয়েছে। এই কমিটি আলোচনা করে যুবর রাজ্য কমিটি ও জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করবে। তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্ব আগেই দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা অধিকারীকে। এই কমিটির উপদেষ্টার দায়িত্বে এলেন জয়া দত্ত। এদিনের জাতীয় কর্মসমিতির বৈঠকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, কুণাল ঘোষ-সহ নেতৃত্ব।
Sponsored

আরও পড়ুন- স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর
Sponsored

_
Sponsored

Sponsored

_
_
_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






