বাংলার নববর্ষের প্রথম দিনে নির্বাচনী প্রচারে উত্তরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চৈত্র সংক্রান্তিতে রাজ্যবাসীর মঙ্গল কামনায় কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পর আজ পয়লা বৈশাখের সকালে তৃণমূল সুপ্রিমো চলে যাচ্ছেন উত্তর দিনাজপুরের ইসলামপুরে। চোপড়া ইসলামপুর বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থীর সমর্থনে দুপুর একটা নাগাদ জনসভা করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে দক্ষিণে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিলীপ মণ্ডলের সমর্থনে দুপুর তিনটে নাগাদ সভা করবেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
নববর্ষে ভোট প্রচারে উত্তরে মমতা, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কর্মসূচি অভিষেকের
Sponsored

এদিন শিলিগুড়িতে পদযাত্রা কর্মসূচিও রয়েছে তৃণমূল সুপ্রিমোর। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী গৌতম দেবের (Goutam Deb) সমর্থনে হোটেল হেরিটেজ থেকে হাসিচক পর্যন্ত পদযাত্রা ও জনসংযোগ করবেন মমতা। এই একই কর্মসূচি রয়েছে নাগরাকাটাতেও। সেখানকার জোড়াফুল প্রার্থী সঞ্জয় কুজুরের সমর্থনে মঙ্গলবাড়ী বাজার থেকে চালসা মোড় হয়ে গলায় পর্যন্ত দুপুর সাড়ে তিনটে নাগাদ পদযাত্রা করতে চলেছেন দলনেত্রী। অভিষেক এদিন নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত বজবজ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অশোক কুমার দেবের সমর্থনে রোড শো করবেন। বিকেল সাড়ে চারটে নাগাদ চড়িয়াল মোড় থেকে পূজালী পেট্রোল পাম্প পর্যন্ত তার এই কর্মসূচি রয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






