কলকাতা ৩৫°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্য

ফের অন্নপূর্ণা যোজনায় পুরুষ গ্রাহক! কেলেঙ্কারি ঢাকতে সরকারি আধিকারিকের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা সরকারের

ফের অন্নপূর্ণা যোজনায় পুরুষ গ্রাহক! কেলেঙ্কারি ঢাকতে সরকারি আধিকারিকের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা সরকারের

রাজ্যে সরকার বদল হলেও মহিলাদের সামাজিক ভাতা প্রকল্প ঘিরে টানাপড়েন ও বিশৃঙ্খলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তৃণমূলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বন্ধ করে বিজেপি সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’ চালু করা নিয়ে প্রথম থেকেই বিতর্ক দানা বেঁধেছিল। প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা পৌঁছে দেওয়ার জন্য ডিবিটি লিঙ্ক করা থেকে শুরু করে পরিবারের নাড়ি-নক্ষত্র ও কুষ্ঠি-ঠিকুজি যাচাই করার একগুচ্ছ শর্ত চাপিয়েছিল নতুন সরকার। কিন্তু এত কড়াকড়ি এবং স্ক্রুটিনির পরেও ফের পুরুষ গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকল অন্নপূর্ণা যোজনার টাকা। এই কেলেঙ্কারি সামনে আসতেই নিজেদের পিঠ বাঁচাতে এবার নিচু তলার সরকারি আধিকারিকদের ঘাড়েই দায় চাপাতে শুরু করেছে বিজেপি সরকার।

প্রশাসন সূত্রের খবর, এবার ভাতার টাকা ঢুকেছে পুরুলিয়া জেলার রঘুনাথপুরের বাসিন্দা স্বদেশপ্রিয় মাহাতোর অ্যাকাউন্টে। পুরুলিয়া শহরের একটি রাষ্ট্রয়ত্ত্ব ব্যাঙ্কের শাখায় তাঁর অ্যাকাউন্ট রয়েছে। দিনকয়েক আগে ব্যাঙ্কে পাসবই আপডেট করতে গিয়ে তিনি দেখেন, গত ৩ জুন তাঁর অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা জমা হয়েছে। পুরুষ হওয়া সত্ত্বেও মহিলাদের প্রকল্পের টাকা আসায় তিনি তড়িঘড়ি প্রশাসনের দ্বারস্থ হন এবং রঘুনাথপুর মহকুমা শাসকের কার্যালয়ে ওই টাকা ফেরত নেওয়ার জন্য লিখিত আবেদন জানান।

তবে অন্নপূর্ণা যোজনায় এই ‘ভুল’ এবারই প্রথম নয়। এর আগে প্রথম দফার টাকা দেওয়ার সময়ই নদিয়ার ভীমপুরের গ্রামীণ চিকিৎসক সঞ্জিত বিশ্বাসের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছিল। একের পর এক এমন ঘটনার জেরে প্রশ্ন উঠছে, প্রশাসনের এত ঢাকঢোল পেটানো ‘যাচাই’ প্রক্রিয়ার সারবত্তা আসলে কী? বিরোধীদের একাংশের দাবি, পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের নামে নতুন সরকার আসলে নাকানিচোবানি খাচ্ছে এবং কোনও রকম প্রস্তুতি ছাড়াই স্রেফ মুখ রক্ষার্থে কিছু অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। যার ফলশ্রুতি এই ভুলের পাহাড়।

এদিকে এই ঘটনা সামনে আসতেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন রাজ্যের প্রতিমন্ত্রী চাঁদ বাউরী। তবে ভুলের দায় নিজের কাঁধে না নিয়ে তিনি আঙুল তুলেছেন সরকারি আধিকারিকদের দিকে। তাঁর দাবি, রাজ্যে সরকার বদল হলেও কিছু আধিকারিক এখনও বদল হননি, যাঁরা আগে তৃণমূলের হয়ে কাজ করতেন। এটি তাঁদেরই অন্তর্ঘাত হতে পারে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

আরও পড়ুন- Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

_

_

Sponsored

Sranchi In Article

_

Sponsored

Merlin In Article

_

Sponsored

Camelia In Article

_

Sponsored

Techno India In Article

_

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →