বিধানসভা নির্বাচনের ঠিক মুখে দাঁড়িয়ে জেলার পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। দীর্ঘ তিন মাস পর অবশেষে পূর্ব মেদিনীপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন আইপিএস পারিজাত বিশ্বাস। বুধবার রাজ্য পুলিশের পক্ষ থেকে যে বদলির তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে পারিজাত বিশ্বাস ছাড়াও আরও ২৩ জন পদস্থ আধিকারিকের নাম রয়েছে।
রাজ্য পুলিশে বড় রদবদল, ভোটের মুখে নয়া পুলিশ সুপার পেল পূর্ব মেদিনীপুর
Sponsored

পূর্ব মেদিনীপুর জেলা বরাবরই রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল। বিশেষ করে শুভেন্দু অধিকারী দলবদল করার পর থেকে এই জেলায় পুলিশি সক্রিয়তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। গত ২৭ নভেম্বর এই জেলার তৎকালীন পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যকে বদলি করার পর থেকে পদটি কার্যত খালিই ছিল। এতদিন অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জেলার ভারপ্রাপ্ত এসপি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। বুধবারের নির্দেশিকায় মিতুন কুমার দে কে খড়্গপুর রেল পুলিশের অতিরিক্ত সুপার পদে পাঠানো হয়েছে।
Sponsored

বদলির তালিকায় নজর কেড়েছে কোচবিহারের প্রাক্তন এসপি দ্যুতিমান ভট্টাচার্যের নামও। কালীপুজোর রাতে ‘স্যান্ডো গেঞ্জি’ পরে সাধারণ মানুষকে মারধর করার অভিযোগে একসময় বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সেই ঘটনার পর তাঁকে কোচবিহার থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার তাঁকে ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (দক্ষিণ) পদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়াও হাওড়া, ব্যারাকপুর ও মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় পুলিশি স্তরে ব্যাপক রদবদল করা হয়েছে। বদলি করা হয়েছে বেশ কয়েকজন অতিরিক্ত পুলিশ সুপার ও এসডিপিও পদমর্যাদার আধিকারিককেও। আইসি পদমর্যাদার অফিসারদেরও বদলির বিজ্ঞপ্তি শীগ্রই প্রকাশ হবে বলেও খবর।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






