নদিয়ার কালীগঞ্জে আক্রান্ত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahuaa Moitra)। অভিযোগ, পুলিশের (Police) সামনেই তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম-নোংরা। এই সমস্ত ঘটনার ভিডিও শেয়ার করে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন মহুয়া। তাঁর অভিযোগ, এই বিশৃঙ্খলায় জড়িত বিজেপি।
কালীগঞ্জে আক্রান্ত মহুয়া! বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ তৃণমূল সাংসদ
Sponsored

৪ মে রাজ্যে পালাবদলের পরেই তৃণমূল নেতাদের লক্ষ্যে করে ডিম ছোড়া ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। পঞ্চায়েতের নেতা থেকে শুরু করে বিধায়ক (MLA), সাংসদ (MP), প্রাক্তন মন্ত্রী- সবাইকে লক্ষ্য করেই ছোড়া হচ্ছে ডিম, ময়লা। এবার সেই তালিকায় যুক্ত হল মহুয়া মৈত্রের নাম।
Sponsored

বুধবার কালীগঞ্জে তৃণমূলের (TMC) কর্মিসভায় উপস্থিত ছিলেন মহুয়া মৈত্র। বৈঠক চলাকালীনই পার্টি অফিসের বাইরে জাতীয় সড়কের উপর কালো পতাকা হাতে জড়ো বিজেপির সদস্যরা, অভিযোগ এমনটাই। “মহুয়া মৈত্র হায় হায়, মহুয়া মৈত্র গো ব্যাক” স্লোগান চলে। এরপর ওই পার্টি অফিসের জানালা দিয়ে মহুয়াকে দেখতে পেয়ে জাতীয় সড়ক থেকেই তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক ডিম এবং নোংরা। সমস্ত অভিযোগ তুলে সমাজমাধ্যমে কয়েকটি ভিডিও শেয়ার (Video Share) করেন তৃণমূল সাংসদ। বলেন,"এটাই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিজেপির লোকজন জমায়েত করে ঘেরাও করে রেখেছে। জানালা দিয়ে আমার উপর হামলা চালানো হয়েছে। কিন্তু এসব দেখেও পুলিশ দাঁড়িয়ে রয়েছে। কোনও ব্যবস্থা নিচ্ছে না। জমায়েতকে সরাতেও কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না।"
Sponsored

মহুয়াকে লক্ষ্য করে ডিম ছোড়ার চেষ্টা এর আগেও হয়েছিল। গত ১৩ জুন কৃষ্ণনগর জেলা আদালতে একটি মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। সেই খবর পেয়েই আদালত চত্বরে জড়ো হন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। পাল্টা মহুয়া সে দিন বলেছিলেন, "সবার বিরুদ্ধে পদক্ষেপ করব। থানায় যাব। এখন পুলিশ আপনাদের, হাইকোর্টে যাব। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব।"
Sponsored

মঙ্গলবারই কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) কড়া ভাষায় জানিয়েছিল যে, সকলের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। এই রায়ের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্যের আরেক প্রান্তে সেই ফের তৃণমূল নেত্রীর গায়ে ডিম ছোড়ার ঘটনা ঘটল। ফলে, অভিযোগ উঠছে পুলিশের নিষ্ক্রিয়তার।
Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






