শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে কলকাতার বেলভিউ ক্লিনিকে (Belle Vue Clinic) ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল, চিকিৎসায় সাড়া মিলেছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে কামারহাটির জয়ী প্রার্থীকে।
অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে
Sponsored

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সামগ্রিক পরাজয় হলেও কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন মদন মিত্র। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকেও দেখা গিয়েছিল তাঁকে। পরিবার সূত্রে জানা গেছে বর্ষীয়ান নেতার প্রস্রাবের সমস্যা দীর্ঘদিনের। সোমবার রাতে বাড়াবাড়ি হওয়ায় তাঁকে বেলভিউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, সব রিপোর্ট ঠিকঠাক এলে আজ বা আগামিকালের মধ্যে ছেড়ে দেওয়া হতে পারে মদন মিত্রকে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






