চারদিন বন্ধ থাকার পর অবশেষে কলকাতায় খুলল মদের দোকান। শুক্রবার সকাল থেকেই লম্বা লাইন সুরাপ্রেমীদের। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও প্রায় একই ছবি ধরা পরল। আরামবাগ হোক বা শ্রীরামপুর, দেগঙ্গা হোক বা বারাকপুর সর্বত্রই নেশার টানে মদের দোকানে বেজায় ভিড়। আগামী দফার নির্বাচনের (second phase of election) আগে আবার কিছুদিনের জন্য সুরা কেনাবেচা করা যাবে না। তাই এদিন সকাল থেকে অনেকেই দেখা গেল বোতল ভর্তি প্রিয় সুধারস পার্সেল করে বাড়ি নিয়ে যেতে।
নেশার টানে মদের দোকানে, রোদ উপেক্ষা করে সকাল থেকে সুরাপ্রেমীদের লম্বা লাইন
Sponsored


Sponsored

রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার আগে গত সোমবার থেকে বাংলার বিভিন্ন প্রান্তে মদের দোকান বন্ধ রাখা হয়। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভোট আগামী ২৯ এপ্রিল তাহলে কেন এত আগে থেকে পুরো রাজ্যে মদ বিক্রি বন্ধ করা হলো তা নিয়ে সমালোচনা শুরু হয়। খোদ নির্বাচন কমিশনার জানান তিনি এই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। এরপর নির্দেশিকা নিয়ে প্রশাসন কমিশনের মধ্যে দায় ঠেলাঠেলি চলে।নতুন নির্দেশিকা অনুযায়ী, শুক্রবার সারাদিন এবং শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মদের দোকান খোলা থাকবে। ফের চৌঠা মে অর্থাৎ ভোট গণনার দিনও একই নিয়ম কার্যকরী হবে। ফলে সুযোগের সদ্ব্যবহার করতে মরিয়া সুরাপ্রেমীরা। প্রিয় পানীয় পেতে ঘণ্টার পর ঘণ্টা কাঠফাটা রোদে দাঁড়িয়ে থাকতেও বিন্দুমাত্র বিরক্তি প্রকাশ করলেন না ক্রেতারা। একেই বোধহয় বলে, মদের মহিমা!
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






