ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা কমরেডদের। শনিবার বামফ্রন্টের তরফে ১১ দফা প্রতিশ্রুতির মধ্যে নারী সুরক্ষার দাবি করে অভয়া বাহিনী গড়ে তোলার কথা উল্লেখ করেছেন বিমান বসুরা। তৃণমূলের ভাতার সদর্থক দিকের কথা মাথায় রেখে এবার যুব ও মহিলাদের ভাতা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও
Sponsored

শনিবার আলিমুদ্দিন স্ট্রিট থেকে প্রকাশিত বামফ্রন্টের ইস্তেহারে যারা আয়কর দেন না তাদের ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথা বলা হয়েছে। তারপর ২০০ ইউনিট পর্যন্ত অর্ধেক দামে দেওয়া হবে। এছাড়াও জানানো হয়েছে, সমাজসেবা ও উৎপাদনমুখী কাজে যুব অংশকে নিয়োগ করে ভাতা দেওয়া হবে। অর্থাৎ একটা সময় পর্যন্ত যে দল তৃণমূল সরকারের ভাতা নীতিকে কটাক্ষ করে এসেছে, লক্ষ্মীর ভাণ্ডারকে 'ভিক্ষা' দাগিয়ে দিতে চেয়েছে, আজ ভোটের আবহে হালে পানি পেতে তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্পকে নিজেদের ইস্তেহারে তুলে ধরে দিয়েছে কার্যত ভাতার আপাত উপকারের কথাই স্বীকার করে নিয়েছে। প্রতিটি পরিবারকে চাকরি দেওয়ার দাবি করে মন্দির মসজিদ রাজনীতির বিরোধিতা করেন বামফ্রন্ট চেয়ারম্যান। বিমান বসু বলেন, ”আরএসএস ভাষা-ধর্ম-বর্ণ নিয়ে বিভেদ সৃষ্টি করছে। বামপন্থীরা একমাত্র বিকল্প ইস্তেহার প্রকাশ করেছে।”
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






