রাম নবমীতে কলকাতায় সম্প্রীতির শোভাযাত্রায় অংশ নিলেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী কুণাল কুমার ঘোষ (Kunal Kumar Ghosh)। বৃহস্পতিবার রাম নমবীকে কেন্দ্র করে বিজেপি অশান্তির মধ্যেই সৌজন্য এবং সম্প্রীতির এক ছবি দেখা গেল উত্তর কলকাতায়। ঠনঠনিয়া কালিবাড়ির সামনে থেকে রামনবমীর শোভাযাত্রাতে অংশ নিলেন রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ। শোভাযাত্রার আয়োজক মহম্মদ মজিদ ও তার সহকর্মীরা।
Sponsored

ধর্মীয় বিভেদের বেড়াজালকে সরিয়ে রেখে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহনগরীর মুসলিম সম্প্রদায়ের মানুষ। কুণাল কুমার ঘোষের (Kunal Kumar Ghosh) সঙ্গে ছিলেন জোড়াসাঁকোর প্রার্থী বিজয় উপাধ্যায়, আইনজীবী অয়ন চক্রবর্তী। ধর্ম নিরপেক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষ।
Sponsored


Sponsored

শোভাযাত্রা থেকে বিশ্ব বাংলা সংবাদকে কুণাল বলেন, "এটাই বেঙ্গল মডেল, ধর্ম যার যার উৎসব সবার। আমরা কয়েকদিন আগে ঈদে মুসলিম মহল্লায় গিয়েছিয়াল, সিমুই খেয়েছি আনন্দ করেছি। আজ মজিদ ও তাঁর মুসলিম সহকর্মীরা রাম নবমীর শোভাযাত্রা আয়োজন করেছে।এখানে জোড়াসাঁকো কেন্দ্রের তৃণমূল প্রার্থী আছেন। এটাই বাংলা, আমাদের সমাজের বৈশিষ্ট্য এটাই হওয়া উচিত।"
Sponsored


Sponsored

এই মিছিল থেকেই বিজেপির মেরুকরনের রাজনীতিকেও কড়া আক্রমণ করেন তৃণমূলের রাজ্য সম্পাদক। রাম নবমীকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি হয়েছে। যা নিয়ে কুণালের প্রতিক্রিয়া, "ওরা তো উন্নয়ন করে না। ভেদাভেদের রাজনীতি করে। আসলে সমাজটা কেমন হওয়া উচিত সেটা দেখিয়ে দিচ্ছে এই শোভাযাত্রা।"
Sponsored


বিগত এক সপ্তাহ ধরেই ভোটের প্রচার করছেন কুণাল। প্রচারে তিনি ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী।
-
-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






