বিজেপি-শাসিত পশ্চিমবঙ্গে এখন পুলিশরাজ চলছে। বিজেপি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে। তাই একুশে জুলাইয়ের সভা বন্ধ করার নামে আগামী ২ মাস ধর্মতলায় সবরকম সভা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার’। বুধবার হেয়ার স্ট্রিট থানায় পুলিশি জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এমনই মন্তব্য করেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।
‘একুশের মঞ্চ মাপায় পুলিশি জিজ্ঞাসাবাদের প্রহসন! নেত্রীকে ভয় পেয়েছে বিজেপি’, মন্তব্য কুণালের
Sponsored

এর আগে একুশে জুলাই ধর্মতলায় সভা করার জন্য অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দেয় তৃণমূল কংগ্রেস। গত রবিবার দুপুরে একুশে জুলাইয়ের সভার প্রস্তুতি হিসেবে ধর্মতলার সভাস্থলে মাপজোক করতে যান কুণাল ঘোষ, দোলা সেন, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্ব। এই ‘অপরাধ’-এ কুণাল ঘোষ-সহ তৃণমূল নেতা-নেত্রীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় হেয়ার স্ট্রিট থানায়। বুধবার দুপুরে কুণাল ঘোষকে তলব করে হেয়ার স্ট্রিট থানা। তলব পেয়ে বুধবার দুপুরে হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে কুণাল বলেন— এটা পুরোটাই পুলিশরাজের নমুনা। আমরা সভার জন্য অনুমতি চেয়েছিলাম। তার পরই আমরা প্রস্তুতির জন্য ধর্মতলায় যাই। যেদিন গিয়েছিলাম, তখন পুলিশ আমাদের সভার জন্য হ্যাঁ-ও বলেনি, না-ও বলেনি। আমরা কয়েকজন মিলে ওখানে যাই, দিনটা ছিল রবিবার। দুপুরবেলা। তখন ফাঁকা ছিল এলাকা। আমরা মাপজোক করে চলে আসি। গোটা ঘটনায় বোঝাই যাচ্ছে ওরা আমাদের নেত্রীকে ভয় পাচ্ছে। তাই এরকম করছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






