ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে উদয় হল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বিজ্ঞানের পরিভাষায় যা ‘ব্লাড মুন’ বা রক্তচাঁদ নামে পরিচিত। কলকাতা তো বটেই, রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের আকাশপ্রেমীরা এদিন দুপুরের পর থেকেই মুখিয়ে ছিলেন এই অসামান্য মুহূর্তের সাক্ষী হতে।
ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য, মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা
Sponsored

কলকাতার আকাশে এদিন চাঁদ দেখা গিয়েছে বিকেল ৫টা ৩৮ মিনিট নাগাদ। সেই সময়েই গ্রহণের পূর্ণগ্রাস চলছিল। ফলে উদয়ের সময় চাঁদের প্রায় ৯১ শতাংশই ছিল গাঢ় লাল। গ্রহণ কাটতে শুরু করলে ধীরে ধীরে সেই লালচে ভাব ফিকে হতে থাকে। ঘড়ির কাঁটায় ৬টা ৪৭ মিনিটের পর থেকে ফের নিজের পরিচিত উজ্জ্বল রূপে ফিরতে শুরু করে পৃথিবীর একমাত্র উপগ্রহ।
Sponsored

কলকাতার পাশাপাশি দিল্লি, মুম্বই এবং দক্ষিণ ভারতের শহরগুলিতেও গ্রহণের দাপট ছিল চোখে পড়ার মতো। মুম্বই এবং দিল্লিতে চাঁদ উঠেছে ৬টা ২২ মিনিটে। সেখানে প্রায় ২০ মিনিট ধরে পূর্ণগ্রাস গ্রহণের সাক্ষী ছিলেন বাসিন্দারা। বেঙ্গালুরু এবং চেন্নাইয়েও ৬টা ২০ মিনিট নাগাদ রক্তিম চাঁদ দেখে মুগ্ধ হয়েছেন সাধারণ মানুষ।
Sponsored

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ কেন মিশমিশে কালো না হয়ে লাল দেখায়, তা নিয়ে আগ্রহের শেষ নেই সাধারণের। বিজ্ঞানীরা বলছেন, এটি আদতে আলোকবিজ্ঞানের খেলা। পৃথিবীর বায়ুমণ্ডল যখন সূর্যের আলো শোষণ করে, তখন নীল রঙের তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু লাল রঙের দীর্ঘ তরঙ্গটি প্রতিসরিত হয়ে সরাসরি চাঁদের গায়ে গিয়ে পড়ে। আর সেই প্রতিসরিত আলোর ছটাতেই গ্রহণ চলাকালীন চাঁদকে দেখায় গাঢ় কালচে লাল। সব মিলিয়ে দোল উৎসবের রেশ কাটতে না কাটতেই প্রকৃতির এই রঙের খেলা উপভোগ করলেন শহরবাসী।
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






