ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক কলেজে স্থানাভাব দেখা দিয়েছে, যার জেরে পরীক্ষার সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, তাদের অধীনস্থ ১৪৫টির বেশি কলেজের মধ্যে অন্তত ১২টি কলেজে পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে। ফলে ওই সব কলেজে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা
Sponsored

এদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক স্তরের পরীক্ষা শুরু হওয়ার কথা ২৪ মার্চ থেকে। তৃতীয় সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল ২৩ এপ্রিল। কিন্তু ওই দিনই উত্তরবঙ্গ-সহ রাজ্যের একাধিক জেলায় ভোটগ্রহণ রয়েছে—দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। সেই কারণে ২৩ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে ২৫ এপ্রিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস জানিয়েছেন, যেসব কলেজে আধাসেনা রাখা হয়নি, সেখানে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে বিকল্প ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ভোটের প্রস্তুতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমের মধ্যে সমন্বয় রাখতে গিয়ে প্রশাসনের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলেই মনে করছে শিক্ষা মহল।
Sponsored

Sponsored

_
Sponsored

_
Sponsored

_
Sponsored

_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






