রবিবাসরীয় সকালে খবরের শিরোনামে কাটোয়া স্টেশন। দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন। (Katwa station fire) নিমেষের মধ্যে দাউদাউ করে জ্বলে গেল গোটা কামরা। বর্ধমানের কাটোয়া স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল কাটোয়া-আজিমগঞ্জ ট্রেন (Katwa azimganj train) । হঠাৎ তাতে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার রাতে কাটোয়া স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় কাটোয়া-আজিমগঞ্জ ট্রেনটি। রবিবার সকাল ৬.০৫ নাগাদ ট্রেন ছাড়ার কথা থাকলেও ভোর সাড়ে চারটে নাগাদ স্টেশনের যাত্রীরা দেখতে পান ট্রেনে আগুন জ্বলছে। মাঝের একটি কামরা দাউদাউ করে জ্বলতে থাকে। খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে দমকলের দু’টি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাতসকালে কাটোয়া স্টেশনে চাঞ্চল্য, দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ অগ্নিকাণ্ড
Sponsored

খবর পেয়ে রেলের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। এদিনের এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। স্টেশনে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। এদিনের অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। আগুনের খবর পেয়ে ওই বগিটিকে আলাদা করা হয় এবং আগুন নেভানো হয়। আরপিএফ, জিআরপি গোটা ঘটনা খতিয়ে দেখছে। এই অগ্নিকাণ্ডের জেরে ট্রেন পরিষেবা কিছুটা ব্যাহত হয় এমনকি কিছু ট্রেন দেরিতে চলছিল। তবে আপাতত ট্রেন পরিষেবা স্বাভাবিক।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






