দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল কালনার প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ব্লক সভাপতি প্রণব রায়কে,এবার তাঁকে নিয়েই দেবপ্রসাদ বাগের (Debaprasad Bag) বাড়িতে তল্লাশি অভিযানে পুলিশ। শেষ খবর পাওয়া অনুযায়ী, সরকারি ত্রাণ দুর্নীতিতে প্রাক্তন বিধায়ককে 'আটক' করা হয়েছে বলে জানা গিয়েছে, যদিও এই সংক্রান্ত কোনও অফিসিয়াল বক্তব্য মেলেনি। তল্লাশি অভিযান জারি রয়েছে।
'আটক' কালনার প্রাক্তন বিধায়ক! দেবপ্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান জারি
Sponsored

সোমবার মধ্যরাতে দেবপ্রসাদের বাড়ির সামনে স্থানীয়দের ভিড় লক্ষ্য করা যায়। প্রাক্তন বিধায়ককে উদ্দেশ্য করে চলে "চোর" স্লোগান। সামান্য টেলিভিশন টেকনিশিয়ান থেকে প্রাক্তন বিধায়কের সম্পত্তির বাড়বাড়ন্ত দেখে চক্ষু চড়কগাছ পুলিশের। তৃণমূলের কালনা দু'নম্বর ব্লক সভাপতি প্রণবের দলীয় কার্যালয় থেকে আগেই সরকারি ত্রানের ত্রিপল, ট্রাইসাইকেল, ক্র্যাচ-সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। চুরি ও প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেফতার করে কালনা থানার পুলিশ। এবার আটক করা হল দেবপ্রসাদকে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






